শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৭:৪১ বিকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৭:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইন্দোনেশিয়ার ডুবে যাওয়া সাবমেরিনের ৫৩ জন নাবিককে মৃত ঘোষণা করলো কর্তৃপক্ষ

সুমাইয়া ঐশী: [২] রোববার ইন্দোনেশিয়ার সেনাবাহিনী এই ঘোষণা দেয়। এনিয়ে সেনা প্রধান মার্শাল হাদি জাজানতো বলেন, তথ্য প্রমাণ থেকে এটি স্পষ্ট, সাবমেরিনটি ডুবে গেছে এবং এর মধ্যে যারা ছিলেন সবাই মারা গেছেন। সেই সঙ্গে উদ্ধার অভিযানে কেআরআই নানগালা-৪০২ সাবমেরিনের আরও কিছু জিনিস পাওয়া গেছে, এর মধ্যে আছে কয়েকটি লাইফ জ্যাকেটও। আল জাজিরা, এনডিটিভি

[৩] নৌবাহিনী প্রধান ইয়ুডু মারগোনো বলেন, এই সাবমেরিনের প্রধান যে অংশটি ছিলো সেটি ভেঙে তিন টুকরো হয়ে গেছে। এছাড়া এর হাল, স্টার্নসহ অনেক অংশই ভেঙে কয়েকটুকরো হয়ে গেছে বলেও জানান ইয়ুডু।

[৪] নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো। তিনি বলেন, আমরা সকল ইন্দোনেশিয়ানরা এই দুঃখজনক ঘটনার জন্য শোকাহত। বিশেষ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়