শিরোনাম
◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৫:১৭ বিকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৫:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইতালিয়ান লিগে রাতে মাঠে নামছে জুভেন্টাস ও ফিওরেন্তিনা

স্পোর্টস ডেস্ক: [২] ইতালিয়ান সিরি-আ’ লিগে জুভেন্টাসের বিরুদ্ধে লড়বে ফিওরেন্তিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায়।

[৩] ইউরোপীয়ান সুপার লিগ ও চাম্পিয়ন্স লিগ। এই দুটিতে নেই তুরিনের ক্লাবটির নাম। লিগ শিরোপা জেতাই এখন মূল লক্ষ্য আন্দ্রে পিরলোর দলের। সেটা চিন্তার কারণও বটে। কেননা হঠাৎই ছোট দলের সঙ্গে পা ভরাকাচ্ছে বিয়াঙ্কোনেরিরা।

[৪] শীর্ষে থাকা ইন্টার মিলানের সঙ্গে পয়েন্ট ব্যবধান ৪ পয়েন্টের। আর এক ম্যাচ হারলেই হয়তো শিরোপা ধরে রাখাটা কঠিন হবে । তাই প্রতিটি ম্যাচেই অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে জুভেন্টাসকে।

[৫] সুপার সানডেতে কোয়ারেন্টিন কাটিয়ে মাঠে নামছে দলের প্রাণভ্রোমড়া রোনালদো। পর্তুগীজ সুপার স্টারের সঙ্গে খেলবেন পাওলো দিবালা ও আলভারো মোরাতাও। বাকিরা আছে ফিট। শক্তিমত্তা আর পরিসংখ্যান দুটোতেই এগিয়ে থাকা জুভেন্টাসের পক্ষ্যেই তাই বাজী ভক্তদের। - রোমটাইমস/ জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়