শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৫:০৯ বিকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৫:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিশু বক্তা রফিকুল ৫ দিনের রিমান্ডে তেজগাঁও থানায়

আতিকুর রহমান : [২] রফিকুল ইসলাম মাদানীকে কাশিমপুর কারাগার থেকে তেজগাঁও থানায় নেওয়া হয়েছে।

[৩] রোববার (২৫ এপ্রিল) দুপুর দেড়টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তাকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।

[৪] কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মোঃ আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেন।

[৫] তিনি জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকার তেজগাঁও থানায় ২৩(৪)২১ নং মামলায় আদালতে রিমান্ড আবেদ করে পুলিশ। পরে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই মামলায় রোববার পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য কারাগার থেকে শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানীকে তেজগাঁও থানায় নিয়ে যায় পুলিশ।

[৬] পুলিশ সূত্রে জানা গেছে, রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় ৭ এপ্রিল রফিকুল ইসলাম মাদানীকে তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা থেকে আটক করে র‌্যাব। পরের দিন ৮ এপ্রিল গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন র‍্যাব। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

[৭] পরে ১৩ এপ্রিল গাছা থানা পুলিশ গাজীপুর আদালতে রফিকুল ইসলাম মাদানীর ৭ দিনের রিমান্ড আবেদন করেন। তারপর ১৫ এপ্রিল আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ১৮ এপ্রিল দুপুর পৌনে ২টার দিকে ২ দিনের রিমান্ডে রফিকুল ইসলাম মাদানীকে কারগার থেকে গাছা থানায় নিয়ে যায় পুলিশ।

[৮] রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনার পূর্বধলা থানার লেটিরকান্দা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়