শিরোনাম
◈ ভারতে শত শত মুসলিমকে গুলি করে পঙ্গু করার অভিযোগ : এপির অনুসন্ধানে ভয়াবহ তথ্য প্রকাশ ◈ বিশ্ববাজারে সোনার দাম কমেছে ৩৪ হাজার, দেশে কমল কত? ◈ চীন-ভারতের দ্বন্দ্ব এড়িয়ে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বাংলাদেশ ◈ জাপানে তারেক রহমানের চার দিনের সরকারি সফর : বিনিয়োগ ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা, অর্থনৈতিক অংশীদারত্বে জোরদার ◈ প‌্যা‌রি‌সে বিক্ষোভের উত্তাপ, সোমবার রাতে পিএসজির ম্যাচ ◈ ইসলামবিদ্বেষের ছায়ায় ইউরোপ, কতটা নিরাপদ মুসলিমরা? : আল-জাজিরার বিশ্লেষণ ◈ বাস-ট্রেনে হেডফোন ছাড়া গান শুনলে ও অসৌজন্যমূলক আচরণ করলে কোন দেশে কত জরিমানা? ◈ প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের: শামা ওবায়েদ ◈ বলপ্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে দুর্বল ভাবে মানুষ: আইজিপি ◈ মাদরাসায় বলাৎকার: কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৪:৩৩ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৪:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দোকান খোলার প্রথম দিনেই উল্লাপাড়া পৌর মার্কেটে ব্যাপক ভিড়, স্বাস্থ্য বিধি মানছে না কেও

উল্লাপাড়া(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ [২] চলামান লকডাউনের মধ্যেও প্রাণ ফিরে পেল উল্লাপাড়া পৌর মার্কেটের দোকানপাট। ১৮দিন বন্ধ থাকার পর সরকারি ঘোষণায় রোববার (২৫ এপ্রিল) এখানকার সব দোকানপাট ও শপিং মল খুলেছে।

[৩] গত ৮ এপ্রিল থেকে এসব দোকান বন্ধ ছিল। দোকানপাট বন্ধ থাকলেও উল্লাপাড়া পৌরসভার কাঁচা বাজার পুরোটাই খোলা ছিল।

[৪] সেখানে প্রতিদিন ব্যাপক জনসমাগম হচ্ছে। এখানে আসা লোকজন স্বাস্থ্য বিধি ও সামজিক দূরত্ব কোনটাই মানাছেন না। তবে উপজেলা প্রশাসন বাাজারে স্বাস্থ্য বিধি মানার ব্যাপারে সকল প্রয়াস চালিয়ে যাচ্ছে ।রয়েছে তাদের নজরদারি। অবশ্য এবারের লকডাউনে বেশি সংখ্যক মানুষকে মাস্ক ব্যবহার করতে দেখ যাচ্ছে।

[৫] এদিকে চলমান রোজা ও ঈদকে সামনে রেখে সাধারণ লোকজনের কেনাকাটার তাড়া রয়েছে। দোকানপাট খোলার পর রোববার উল্লাপাড়া পৌর মার্কেটের বিপুল সংখ্যক লোকজনের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

[৬] বিশেষ করে কাপড় ও জুতার দোকানে বেশী ভিড় দেখা যায়। উল্লাপাড়া খাঁন প্লাজা মার্কেটে আসা ঝিকিড়া মহল্লার গৃহবধু জাকিয়া পারভীর জানান, অনেকদিন পর মার্কেটে এসেছি বাচ্চাদের কাপড় চোপড় কিনতে।

[৭] বাড়িতে এ কথদিন অনেকটা গৃহবন্দি ছিলাম। বাইরে এসে ভাল লাগছে। বেতবাড়ি গ্রামের আব্দুল আলীম জানালেন, আবার নতুন করে লকডাউনের আশংকায় ঈদের বাজার তিনি এখই সেরে ফেলতে চান।

[৮] তাই দোকানপাট খোলার খবর পেয়ে বাজারে এসেছেন। উল্লাপাড়া পৌর শহরের থানা রোডের গনেশ ভান্ডার নামের মনোহারী দোকান মালিক দুলাল সাহা জানান, লকডাউনের মধ্যেও সরকার দোকান খুলে দেওয়ায় ব্যবসায়ীরা খুশি। তারা অনেক সমস্যায় পড়েছিলেন। প্রথম দিনে ভাল বেচা-কেনা হচ্ছে।

  • সর্বশেষ