শিরোনাম
◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী ◈ চীনের সঙ্গে সুপারসনিক ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইরান ◈ রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ‘ফ্যামিলি কার্ড’ পেতে বেআইনি লেনদেন নিয়ে কঠোর বার্তা ◈ মুক্তিপণ দাবির পর প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে ফিরল স্কুল শিক্ষার্থী আফফান ◈ ৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষকের ইন্তেকাল ◈ ব্যাংকিং খাতে ঋণ জালিয়াতিতে কমেছে বিনিয়োগ পরিবেশ ও আর্থিক স্থিতিশীলতা ◈ ঈদের আগে বেতন দিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঋণ চায় বিজিএমইএ  ◈ সিডনিতে নারী ফুটবলার‌দের প্রশিক্ষ‌ণে ত্রু‌টি খুঁজে পাচ্ছেন না ‌কোচ পিটার বাটলার  ◈ মন্ত্রিপরিষদ শপথ অনুষ্ঠানে কী হয়েছিল? জানালেন গয়েশ্বর চন্দ্র রায় (ভিডিও)

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৪:০০ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদির বিমানঘাঁটি ও তেল উত্তোলন কেন্দ্রে হুথিদের হামলা

রাকিবুল রিফাত: [২] শনিবার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিমানঘাঁটি কিং খালিদ এয়ারবেস এবং রাষ্ট্রীয় তেল উত্তোলন ও শোধনাগার প্রতিষ্ঠান আরামকোতে ড্রোন হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে হুথি বিদ্রোহী বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারী। আরব নিউজ

[৩] ইয়াহিয়া সারী জানান, ইয়েমেন হুথি বাহিনীর তৈরি কাসেফ-২ কে নামের দুটি ড্রোন দেশটির খামিস মুশায়িত শহরে কিং খালিদ বিমানঘাঁটির গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। পাশাপাশি দেশটির জিজান শহরে তেল উত্তলোন ও শোধানাগার প্রতিষ্ঠান আরামকোতে আঘাত করেছে সামাদ-৩ ড্রোন।

[৪] কিং খালিদ বিমানঘাঁটি ও আরামকোকে লক্ষ্য করে তিন দফা ড্রোন হামলা করেছে হুথি বিদ্রোহীরা। এর মধ্যে কিং খালিদ বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে দুইদফায়। প্রথম দফায় হামলাকারীরা ব্যবহার করেছিল লাদেন ড্রোন। সেই হামলা অকার্যকর করতে সক্ষম হয়েছে সৌদি সেনাবাহিনী। তবে দ্বিতীয় দফায় বিমানঘাঁটি ও আরামকোতে হামলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি সৌদি সামরিক কর্তৃপক্ষ।সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়