শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৩:২১ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৩:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেত্রকোনায় টিসিবি পণ্য ক্রয়ে সকাল-সন্ধ্যা দীর্ঘ লাইন

সুস্থির সরকার: [২] কোভিড-১৯ এ লকডাউন পরিস্থিতি ও রমজান মাস উপলক্ষে নেত্রকোণায় টিসিবি পণ্য ক্রয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশাল লাইন দেখা যাচ্ছে।টিসিবি পণ্যের চাহিদা অনুযায়ী ইতিমধ্যে নেত্রকোণা জেলা প্রশাসন একটি প্রজ্ঞাপন জারি করেছে।

[৩] প্রজ্ঞাপনে সপ্তাহের প্রতিদিন স্বাস্থ্যবিধি মেনে টিসিবি পণ্য বিক্রয়ের নির্দেশনা দেয়া হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে কখন কোথায় টিসিবি পণ্য বিক্রয় করা হবে।

[৪] জেলা শহরে ০২টি-র স্থলে ০৩টি করে ট্রাক-সেলের মাধ্যমে ০৩টি স্পটে টিসিবি পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হচ্ছে। উপজেলায় বিভিন্ন সময়ে ট্রাক-সেলের মাধ্যমে টিসিবি পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হচ্ছে। উল্লেখ্য যে স্বল্পমূল্যে মানসম্মত ডাল, খেজুর, পেয়াজ, চিনি, চোলা ও সোয়াবিন বিক্রয় করা হচ্ছে।

[৫] পণ্যক্রেতা রিকসাচালক মিলন মিয়ার স্ত্রী আম্বিয়া জানান যে, তিনি কম দামে এসব কিনতে পেরে খুব খুশী। তবে ক্রেতার সংখ্যা বেশি থাকায় অনেকক্ষণ লাইনে দাড়িয়ে থাকতে হচ্ছে। ডিলার সংখ্যা বড়ানোর মতামত দেন তিনি।

[৬] জেলা প্রশাসক কাজি মো.আবদুর রহমান শনিবার টিসিবি-র পণ্য বিক্রয়ের স্থানসমূহ পরিদর্শন করেছেন। টিসিবির পণ্যের ডিলার এবং সাধারণ ক্রেতাসাধারণের সাথে কথা বলেন ও বিভিন্ন সুবিধা-অসুবিধার খোঁজ-খবর নেন তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়