শিরোনাম
◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন ◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ বাসের অর্ধেক উঠতেই মিলছে একের পর এক মরদেহ, নিখোঁজদের খোঁজে স্বজনদের আহাজারি (ভিডিও)

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৩:২২ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৩:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিগগিরিই হতে পারে বঙ্গভ্যাক্স করোনা টিকার ক্লিনিক্যাল ট্রায়াল অনুমোদন

শরীফ শাওন: [২] বিএমআরসি’র ইথিক্যাল কমিটির প্রধান ডা. শাহেলা বলেন, গ্লোব বায়োটেকের বঙ্গভ্যাক্স করোনা টিকার অনুমোদন এখনও দেওয়া হয়নি। তবে শিগগিরই এ বিষয়ে একটি বৈঠক হবে। সেখানে কি সিদ্ধান্ত আসে তা দেখতে হবে।

[৩] রোববার গ্লোব বায়োটেক লিমিটেডের ব্যবস্থাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন বলেন, বিএমআরসির অনুমোদন হলে ঔষুধ প্রশাসন অধিদপ্তর থেকে ক্লিনিক্যাল ট্রায়ালের চূড়ান্ত অনুমোনের আবেদন জমা দেওয়া হবে। অনুমোদন সাপেক্ষে বঙ্গভ্যক্স এর কন্ট্রাক্ট রিসার্চ অর্গানাইজেশন হিসেবে নিযুক্ত ক্লিনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন (সিআরও) লিমিটেড এর ট্রায়ল কার্যক্রম শুরু কবতে ১০ দিনের সময় লাগবে। এসময়ের মধ্যে আমরা প্রয়োজনীয় ভ্যকসিনের ভায়াল সরবরাহ করতে পারবো।

[৪] গ্লোবের তথ্যমতে, বঙ্গভ্যাক্সের এনিম্যাল ট্রায়াল শেষ করে ডাটা পর্যবেক্ষণ ও ক্লিনিক্যাল ট্রায়ালের ইথিক্যাল অনুমোদন পেতে ১৭ জানুয়ারি বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে (বিএমআরসি) প্রটোকল জমা দেওয়া হয়েছে।

[৫] ড. মহিউদ্দিন জানান, প্রটোকল পর্যালোচনা করে বিএমআরসি ৯ ফেব্রুয়ারি একিটি চিঠি দিলে ১৭ ফেব্রুয়ারি তার যথাযথ উত্তর জমা দেওয়ার পর থেকে আর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়