শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৩:১৬ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৩:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্থগিত হওয়া পিএসএলের ড্রাফটে সাকিব-তামিম সহ ৫ বাংলাদেশী ক্রিকেটার

মাহিন সরকার: [২] মহামারী করোনার কারণে দুই মাস বিরতির পর আবারো মাঠে গড়াতে যাচ্ছে পাকিস্তান সুপার লীগ (পিএসএল)। ইতিমধ্যেই টুর্নামেন্ট এর বাকি ম্যাচ গুলোর সূচি প্রকাশ করেছে তারা। সেই সাথে স্থগিত হওয়া এই আসর নতুন করে শুরু করতে একটি প্লেয়ার ড্রাফটেরও আয়োজন করছে পিসিবি। আর এই প্লেয়ার ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার।

[৩] ফেব্রুয়ারির ২০ তারিখ থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট জৈব বলয় সুরক্ষা মেনে চললেও টুর্নামেন্ট এর সাথে জড়িতরা করোনা আক্রান্ত হতে শুরু করলে, একই সাথে বিশ্বব্যাপী করোনা ভাইরাস তীব্র আকার ধারণ করলে মার্চ মাসে স্থগিত করে দেয়া হয় এই টুর্নামেন্ট।

[৪] ১ জুন থেকে টুর্নামেন্ট এর বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। পর্দা নামবে ২০ জুন। একই সময়ে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্ট ও অনুষ্ঠিত হবে। যেকারণে ইংলিশ ক্রিকেটার সহ বেশ কিছু বিদেশী ক্রিকেটারকে পাবেনা ফ্র্যাঞ্চাইজিগুলো। সেকারণে আগামী সপ্তাহের প্রথম দিনে প্লেয়ার ড্রাফট আয়োজন করতে যাচ্ছে পিসিবি। যেখানে নাম লিখিয়েছেন পাঁচ বাংলাদেশী- সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, তাসকিন আহমেদ ও সাব্বির রহমান। দেখে নেওয়া যাক কে কোন ক্যাটাগরিতে আছেন।

[৫] উল্লেখ্য, ড্রাফটে নাম লেখানো যেসব ক্রিকেটার আইপিএলেও আছেন তারা আইপিএল শেষ করে যদি পিএসএলে দল পান তবে যোগ দিবেন। আইপিএলের ফাইনাল হবে ৩০ মে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়