শিরোনাম
◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী ◈ কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার, দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৩:০৬ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৩:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সোহাগ হাসান: [২] জেলার সলঙ্গায় বাড়ির পাশে খেলতে গিয়ে খালের পানিতে ডুবে তাসকিয়া খাতুন (১৪ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

[৩] নিখোঁজের এক ঘণ্টা পর পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার করে স্বজনরা। রবিবার (২৫ এপ্রিল) সকালে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে।

[৪] নিহত তাসকিয়া খাতুন থানার রাধানগর গ্রামের আলহাজ আলীর মেয়ে।

[৫] সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, সকালে বাড়ির উঠানে খেলা করছিল তাসকিয়া খাতুন। খেলার একপর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশে খালের পানিতে ডুবে যায়।

[৬] পরে উঠানে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে পরিবারে লোকজন। দীর্ঘ এক ঘণ্টা পর ডোবাতে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে স্বজনরা। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়