শিরোনাম
◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৩:০১ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৩:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে কৃষকের ধান কেটে দিল দিরাই উপজেলা যুবলীগ ও পৌরযুবলীগ নেতাকর্মী

জাকারিয়া হোসেন : [২] সুনামগঞ্জের দিরাই উপজেলার বরাম হাওরের দুই কেদার ধান কেটে দিল দিরাই উপজেলা যুবলীগ ও পৌরযুবলীগ, আজ সকাল থেকে দেলুয়ার হোসেন নামের এক কৃষকের দুই কেদার ধান কেটে দেন তারা,

[৩] বাংলাদেশ সরকার ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে এই ধান কাটায় অংশ নেন দিরাই উপজেলা ও পৌরযুবলীগের নেতাকর্মীরা, এতে কৃষক দেলুয়ার সহ আশেপাশের অনেক কৃষক খুবই উৎসাহিত হয়ে বলেন ,আমরা ভাবতেই পারিনা সরকার আমাদের কথা চিন্তা করে তাদের নেতাকর্মী্দের দিয়ে আমাদের ধান কাটিয়ে দিচ্ছেন।

[৪] ধন্যবাদ প্রধানমন্ত্রীকে যে উনি কৃষকদের নিয়ে ভাবেন, আজ বরাম হাওরে কৃষকের ধান কাটায় অংশ নিয়েছেন দিরাই পৌরসভার বর্তমান মেয়র ও যুবলীগ নেতা বিশ্বজিৎ রায় বিশ্ব,বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কামিটির সহ সভাপতি আবু বকর সিদ্দিক, দিরাই পৌর যূবলীগের সাধারন সম্পাদক জুয়েল মিয়া, নয় নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার ও যুবলীগ নেতা সবুজ মিয়া, যুবলীগ নেতা লালন মিয়া,সেবুল রেজা চৌধুরী,শেখ ফরিদ,মিসবা উদ্দিন ,রাহাত মিয়া রাহাত, বিলাল মিয়া,সাজু দাস, সহ অর্ধশতাদিক নেতাকর্মী ।

[৫] আমাদের নতুন সময়কে পৌরমেয়র বিশ্বজিৎ রায় বিশ্ব বলেন ,মুলত কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি তাদের কষ্টের অংশীদার হতেই কেন্দ্রীয় নির্দেশে আমরা দিরাইয়ের বিভিন্ন হাওরে শ্রমিকশুন্য কৃষকের ধান কাটায় অংশগ্রহন করছি,

[৬] বর্তমান সরকার কৃষকের পাশে আছেন থাকবেন তার প্রমান হল বিভিন্ন হাওরে যুবলীগ,ছাত্রলীগ,আওয়ামীলীগ সহ সবাই কৃষকদের ধান কেটে দেওয়া।

[৭] তিনি আরো বলেন শেখ হাসিনার নির্দেশ কৃষক বাঁচলে বাঁচবে দেশ।

 

  • সর্বশেষ