শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ১১:০৩ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা চিকিৎসায় স্টেরয়েড ব্যবহার না করে স্মেল ট্রেনিংয়ের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা

তাহমীদ রহমান: [২] ইন্টারন্যাশনাল ফোরাম অব অ্যালার্জি অ্যান্ড রাইনোলোজি সাময়িকীতে প্রকাশিত এক প্রতিবেদনে গবেষকেরা কোভিড ১৯ থেকে সেরে ওঠা লোকজনের ঘ্রাণশক্তি ফেরানোর জন্য স্টেরয়েড ব্যবহারের বদলে ওই স্মেল ট্রেনিংয়ের পরামর্শ দিয়েছেন। আনাদোলু এজেন্সি

[৩] তাদের পরামর্শ অনুযায়ী, ভিন্ন ভিন্ন গন্ধ রয়েছে এমন চারটি জিনিস এই রোগীদের শুঁকতে দিতে হবে। সেগুলোর গন্ধ হবে পরিচিত ও সহজে শনাক্ত করার মতো। যেমন কমলা, রসুন, পুদিনা ও কফি কয়েক মাস ধরে দিনে দুবার করে শুঁকতে দেওয়া যেতে পারে।

[৪] যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাঙ্গিলার নরউইচ মেডিকেল স্কুলের অধ্যাপক কার্ল ফিলপট বলছেন, ঘ্রাণশক্তি হারানোর চিকিৎসায় করটিকোস্টেরয়েডের উপকারিতার প্রমাণ খুব একটা নেই। তারপর সেগুলোর পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকিও রয়েছে।

[৫] বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই স্মেল ট্রেনিং সহজ ও সাশ্রয়ী বলে একদল বিশেষজ্ঞ অভিমত দিয়েছেন। স্টেরয়েডে যেমন পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে, তা এই প্রক্রিয়ায় নেই।

[৬] করোনাভাইরাসের সাধারণ উপসর্গগুলোর মধ্যে জ্বর ও কাশির সঙ্গে স্বাদ গন্ধ হারানোর বিষয়ও রয়েছে। অধিকাংশের ক্ষেত্রে সেরে ওঠার পরপরই ঘ্রাণশক্তি ফিরে আসে। তবে প্রতি পাঁচজনে একজন বলেছেন, অসুস্থ হওয়ার আট সপ্তাহ পরও ঠিকমতো ঘ্রাণ পাচ্ছেন না তারা। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়