শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ১০:৪১ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরমানিটোলায় আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ৫

সুজন কৈরী : পুরান ঢাকার আরমানিটোলার হাজী মুসা ম্যানশনে কেমিক্যালের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম সাফায়েত হোসেন। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন। এ নিয়ে আগুনের ঘটনায় ৫ জনের মৃত্যু হলো।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় সাফায়েত মারা যান। আগুনে তার শরীরের ২৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

২২ এপ্রিল মধ্যরাতে আরমানিটোলার হাজী মুসা ম্যানশনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট সাড়ে তিন ঘণ্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে চার জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া আহত ও দগ্ধ চার জন আইসিইউতে এবং ১০ জনকে বার্ন ইউনিটের পোস্ট অপারেটিভ ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়