শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৭:৪১ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৭:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবারও রিয়াল বেতিসকে হারাতে পারলো না রিয়াল মাদ্রিদ, জমে উঠেছে লা লিগা

স্পোর্টস ডেস্ক : [২] এবারও রিয়াল বেতিসের বিরুদ্ধে জয়ের মুখ দেখলো না রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে শনিবার (২৪ এপ্রিল) রাতে বৃষ্টি ভেজা ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

[৩] লা লিগায় শেষ তিন রাউন্ডে দুবার ড্র করলো শিরোপাধারীরা। রোববার (২৫ এপ্রিল) আথলেতিক বিলবাওয়ের মাঠে জিতলে রিয়ালের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে যাবে আতলেতিকো মাদ্রিদ।

[৪] প্রথম দেখায় গত সেপ্টেম্বরে বেতিসের মাঠে শেষ দিকের গোলে ৩-২ ব্যবধানে জিতেছিল জিদানের দল। তবে, সাম্প্রতিক বছরগুলোতে দলটির বিপক্ষে রিয়ালের ঘরের মাঠের পারফরম্যান্স খুব খারাপ।
[৫] গত তিন মৌসুমেও নিজেদের আঙিনায় বেতিসের বিপক্ষে গোল করতে পারেনি স্পেনের সফলতম দলটি। রিয়ালের মাঠে ২০১৭-১৮ মৌসুমে ১-০ ও পরের মৌসুমে ২-০ গোলে জিতেছিল বেতিস। আর গত মৌসুমে চ্যাম্পিয়নদের মাঠে গোলশূন্য ড্র করেছিল তারা।

[৬] এবারের বিবর্ণ পারফরম্যান্সের পর শিরোপা ধরে রাখার সম্ভাবনা আরেকটু ফিকে হয়ে গেল রিয়ালে। ৩৩ ম্যাচে ২১ জয় ও আট ড্রয়ে তাদের পয়েন্ট ৭১। ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে এক ম্যাচ কম খেলা আতলেতিকো মাদ্রিদ। ৩১ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বার্সেলোনা। খুব বেশি পিছিয়ে নেই সেভিয়াও। ৩২ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে তারা। - মার্কা/ জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়