শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০৫:১৮ বিকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০৫:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে হত্যা মামলার আসামি জামিন পেয়েই বাদী পক্ষকে মারপিট ও প্রাণনাশের হুমকি

সোহাগ হাসান: [২] সদর উপজেলায় আতিকুর রহমান ওরফে আলহাজ্ব মন্ডল হত্যা মামলার আসামীরা জামিন পেয়েই বাদী পক্ষকে মারপিট প্রাণনাশের হুমকি ও বাড়ীতে হামলা চালিয়েছে। হামলায় বাদী পক্ষের ৪ জন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিল্লাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

[৩] শনিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার শিমুলতলা এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

[৪] আহতরা হলেন, নিহতের স্ত্রী মিলি বেগম (৩২), ছেলে মারুফ হোসেন (১৪), শামসুল আলম উজ্জল (৩০), নিহতের মা ছালেহা বেগম (৫৫)।

[৫] আহত শামসুল আলম উজ্জল বলেন, করম আলীর ছেলে আল-আমিন ও রিপন, মেয়ে লাবনী, নাজমা বেগম, রমজান আলী মন্ডলের ছেলে আব্দুর রশিদ, তার ছেলে রুবেল, পরি, রকি ও রাকিবসহ জমিন পাওয়ার পর দেশীয় অস্ত্র নিয়ে মামলাটি তুলে নিতে আমাদের মারপিট ও বাড়িতে হামলা চালায়। এসময় আমার মা, ভাবী, ভাতিজা ও আমাকে লোহার রড দিয়ে মারপিট করে। স্থানীয়রা এগিয়ে আসলে তারা গ্রাম ছেড়ে পালিয়ে যায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে যায়।

[৬] সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহাউদ্দিন ফারুকী জানান, জোয়ালভাঙ্গা গ্রামের জয়নাল আবেদীন ও ওয়াজেদ আলী গংয়ের মধ্যে জমি নিয়ে বিরোধে আতিকুর রহমান নামের একজন নিহত হয়। সেই মামলার আসামীরা জামিন পেয়েই বাদীর বাড়িতে শনিবার সকালে হামলা ঘটনা ঘটেছে শুনেছি। পরে খবর পয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

[৭] উল্লেখ্য, সদর উপজেলার জোয়ালভাঙ্গা গ্রামের জয়নাল আবেদীন ও ওয়াজেদ আলী গংয়ের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে গত ১১ অক্টোবর ২০২০ সালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আতিকুর রহমান নামের একজন নিহত হয়।

[৬] এঘটনায় ১১ অক্টোবর রাতে জয়নাল আবেদীন মন্ডল বাদি হয়ে একটি ১১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ