শিরোনাম
◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও) ◈ নারী লিগে অপরাজিত চ্যাম্পিয়ন ঋতুপর্ণাদের রাজশাহী স্টারস

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ১০:০৬ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ১০:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবশেষে অনশন ভাঙ্গলেন রাশিয়ার বিরোধী নেতা আলেক্সেই নাভালনি

তাহমীদ রহমান: [২] দীর্ঘ ২৪ দিন পর খাবার গ্রহণ করতে রাজি হয়েছেন পুতিনের এই কড়া সমালোচক। অনশন ভাঙার কয়েক ঘণ্টা আগে থেকেই কারাগারে তার ব্যক্তিগত চিকিৎসকরা তাকে জীবন ও স্বাস্থ্য রক্ষার জন্য অনশন ভাঙার অনুরোধ করেন। বিবিসি

[৩] ইন্সটাগ্রাম পোস্টে নাভালনি লিখেছেন, চিকিৎসকরা আমাকে দুইবার দেখে গেছেন। অবস্থার উন্নতির প্রেক্ষিতে আমি আমার অনশন ধর্মঘট সমাপ্ত করছি।

[৪] কারাদণ্ডের স্থগিতাদেশ ভঙ্গের অভিযোগে গত ফেব্রুয়ারিতে রাশিয়ার একটি আদালত নাভালনিকে আড়াই বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করেন। যদিও স্থগিতাদেশ ভঙ্গের সময় তিনি কোমায় ছিলেন।

[৫] সাইবেরিয়ায় স্নায়ু বিকলকারী বিষ প্রয়োগে অসুস্থ হয়ে নাভালনি বার্লিনে চিকিৎসা নিচ্ছিলেন। গত জানুয়ারিতে সুস্থ হয়ে রাশিয়ায় ফিরে আসার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়।

[৬] ইউরোপের মানবাধিকার বিষয়ক আদালত নাভালনিকে মুক্তি দেয়ার আদেশ দিয়েছে। তবে রাশিয়া এই আদেশ পালনে অস্বীকৃতি জানিয়েছে। সিএনএন

[৭] গত ৩১ মার্চ থেকে নাভালনি সুচিকিৎসার দাবিতে অনশন শুরু করেন। তখন নাভালনির চিকিৎসকরা সতর্ক করে দিয়ে বলেছিলেন, তিনি যে কোনো সময় মারা যেতে পারেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়