শিরোনাম
◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন?

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০৯:৩৪ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ইফতারে রাখুন বেলের শরবত

লাইফস্টাইল ডেস্ক: গরমে এক গ্লাস ঠান্ডা বেলের শরবত সব ক্লান্তি দূর করে দেয়। ইফতারে নিজেকে হাইড্রেট রাখতে এ সময় প্রতিদিন খেতে পারেন বেলের শরবত। বার্তা২৪

ফাইবার, ভিটামিন সি, পটাসিয়াম, ক্যালসিয়াম, আয়রন এবং অন্যান্য পুষ্টি উপাদানে ভরপুর শরবত আপনার পেটকে ঠান্ডা রাখে এবং শরীরে ব্যাকটেরিয়া ও ভাইরাসের বৃদ্ধিতে বাঁধা দেয়।

বেলে থাকা ভিটামিন সি’সহ অন্যান্য পুষ্টি উপাদানসমূহ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। করোনাকালে ইমিউনিটি সিস্টেমকে বুস্টিং করার বিকল্প নেই।

ইফতারে তাই এ সময় রাখতে পারেন বেলের শরবত। এতে একদিকে মিলবে প্রশান্তি অন্যদিকে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা। চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ:
১. পাকা বেল ১টি
২. বিট লবণ আধা চা চামচ
৩. চিনি ৩-৪ চা চামচ
৪. লেবুর রস ১টি
৫. বরফ কুচি আধা কাপ

পদ্ধতি: বেলের শরবত বানানোর ক্ষেত্রে প্রথমে বেলের মাড় তৈরি করতে হবে। এজন্য বেল ভেঙে চামচ দিয়ে কুড়িয়ে নিতে হবে। অল্প পানি দিয়ে রাখতে হবে যেন বেলের গায়ে পানি লেগে থাকে। ২-৩ ঘণ্টা ভিজিয়ে রাখলে ভালো হয়।

এরপর হাত দিয়ে কচলিয়ে মাড় বের করে নিতে হবে। আঁশগুলো আলাদা করে ফেলে দিতে হবে। এরপর ছাঁকনিতে বেলের ছেঁকে নিলে বীজ এবং আঁশ আলাদা হয়ে যাবে।

বীজসহ ব্লেন্ডারে শরবত করলে তেঁতো লাগতে পারে। যাদের ব্লেন্ডার নেই; তারাও হাত দিয়ে বেলের মাড় তৈরি করে সহজেই শরবত বানাতে পারবেন।

এরপর একটি ব্লেন্ডারে বেলের মাড়সব সব উপকরণ মিশিয়ে ব্লেন্ড করে নিতে হবে। প্রয়োজন অনুসারে চিনি বা গুড় মেশানে পারেন। বরফ কুচি দিয়ে ই্ফতারের সময় পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা বেলের শরবত।

  • সর্বশেষ