শিরোনাম
◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ◈ আফগানিস্তানে অতর্কিত হামলা, প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাকিস্তানের ◈ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ১৮০ দিনের পরিকল্পনা: রমজানে সরকারের সক্ষমতার পরীক্ষা ◈ দুদকের জালে ঘুষের টাকাসহ আটক উপজেলা প্রকল্প কর্মকর্তা

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০৬:১১ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে ভারতীয় অবৈধ মালামালসহ চোরাকারবারি শিহাব গ্রেফতার

জামাল হোসেন খোকন: চুয়াডাঙ্গা জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযানে শুক্রবার দিবাগত রাতে পৌর এলাকার নারায়ণপুর থেকে ভারতীয় অবৈধ মালামালসহ চোরাকারবারি শিহাব গ্রেফতার।

গ্রেফতারকৃত শিহাব(৩২) জীবননগর পৌর এলাকার মহানগর উত্তর পাড়ার সিরাজুল ইসলামের ছেলে।

থানা পুলিশ সুত্র থেকে জানা গেছে, জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই মেফাউল হাসান ও এএসআই ইমামুল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার নারায়ণপুরে বিশেষ অভিযান পরিচালনা করে চোরাকারবারি শিহাবকে ভারতীয় ২৭ পিচ থ্রিপিস, ২৫০ প্যাকেট বিড়ালের ট্যাবলেট, ৩৫বোতল কুকুরের শ্যাম্পু, ১৫০ পিচ কুকুরের পাউডার ও ১২০পিচ চুলকানির মলমসহ গ্রেফতার করেন।

এব্যাপারে জীবননগর থানার ওসি অপারেশন সুখেন্দু জানান, গ্রেফতারকৃত চোরাকারবারি শিহাবের বিরুদ্ধে জীবননগর থানার শুল্ক ফাকির অপরাধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়