শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০২:১৬ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ কোটি টাকায় মূর্তি বানাচ্ছে; কিন্তু ভ্যাকসিনে খরচ করতে পারছে না: মমতা

ডেস্ক রিপোর্ট : ভারতের বিজেপি সরকারের কঠোর সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূলনেত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে সংসদ ভবন আর মূর্তি বানাচ্ছে। আর মানুষকে ভ্যাকসিন দিতে কেন্দ্রীয় সরকার ২০ হাজার কোটি টাকা খরচ করতে পারছে না।

শুক্রবার (২৩ এপ্রিল) পশ্চিমবঙ্গের দুর্গাপুরে এক ভার্চুয়াল জনসভায় তিনি এসব কথা বলেন।

মমতা বন্দোপাধ্যায় বলেন, ভারতের মোট ভ্যাকসিনের ৬০ শতাংশ পেয়েছে গুজরাট। বাকিরা পেয়েছে মাত্র ১৫ শতাংশ। গুজরাটে ক্ষমতাসীন বিজেপির পার্টি অফিস থেকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

তিনি বলেন, আমাদের কাছে অক্সিজেনের ২০ হাজার সিলিন্ডার মজুত রয়েছে। শিল্পের জন্য উৎপাদিত অক্সিজেনের পুরোটা আমরা স্বাস্থ্যে নিয়ে নিয়েছি।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকার বাংলাকে ভাতে মারতে চায়। তাই অক্সিজেন দিচ্ছে না। পশ্চিমবঙ্গের অক্সিজেন উত্তর প্রদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে।
সূত্র- ইনসাফ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়