শিরোনাম
◈ 'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০৯:৫৮ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০৯:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী সপ্তাহে আসছে আইফোনের বহুল সমালোচিত আপডেট

আসিফুজ্জামান পৃথিল: [২] গুরুত্বপূর্ণ ও সমালোচিত আপডেট ১৪.৫ নিয়ে আসছে অ্যাপল। এই আপডেট বেশ কিছু উন্নয়ন আনা হচ্ছে। বিশেষত নতুন লঞ্চ হওয়া এয়ারট্যাগকে লোকেট করার জন্য টুল, প্লেস্টেশন ৫ আর এক্সব্স এর জন্য সাপোর্ট, সিরির নতুন কণ্ঠস্বর ও মিউজিক অ্যাপের আপডেট। ইন্ডিপেন্ডেন্ট

[৩] এছাড়াও নতুন আপডেটে অ্যাপল ওয়াচ ব্যবহার করে ফোনলক খোলা যাবে। ফলে মাস্ক পরেও সহজে আইফোন ব্যবহার করা যাবে। তবে সবচেয়ে বড় পরিবর্তন আসছে অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সি বা এটিটিতে।

[৪] এখন থেকে বিজ্ঞাপন দাতারা যদি ব্যববহারকারীর নির্দিষ্ট অ্যাপে আচরণ ট্র্যাক করতে চান, তবে অনুমোদনের প্রয়োজন হবে। আগে এই ধরণের অনুমোদন লাগতো না। ফলে ফেসবুকের মতো পাবলিক অ্যাডভারটাইজারদের সঙ্গে প্রকাশ্যে লড়তে হচ্ছে অ্যাপলকে। এটি ফেসবুকের ব্যবসায় প্রভাব ফেলবে।

[৫] ফেসবুক বলছে, তারা গ্রাহদের ভুল বোঝাচ্ছে। তারা প্রকাশ্যেই সকলকে বলছে আইফোন ব্যবহার না করতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়