শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০৫:৩৩ বিকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০৫:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কেমিক্যাল গোডাউন সরানো না হলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে : ঢাকা জেলা প্রশাক শহিদুল ইসলাম

মাসুদ আলম : [২] শুক্রবার আরমানিটোলায় অগ্নিকাণ্ডে দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দেখতে তিনি আরও বলেন, যে ঘটনাটি ঘটেছে এটি খুবই দুঃখজনক। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা কাম্য নয়। আমরা আহত ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিবারকে ২৫ হাজার এবং আহতদের ১৫ হাজার টাকা করে দিয়েছি।

[৩] শহিদুল ইসলাম বলেন, কেমিক্যাল গোডাউন মালিকের লাইসেন্স বাতিল করবো। তার কোনো গাফিলতি ছিল কি-না সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। এ ধরনের কেমিক্যাল গোডাউন যাদের আছে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেল-জরিমানার ব্যবস্থা করব। এখনো কী পরিমাণ কেমিক্যাল সেখানে মজুদ রয়েছে এ বিষয়ে বিস্ফোরক অধিদফতর খতিয়ে দেখছে। কেমিক্যাল বিষাক্ত জিনিস।

[৪] বৃহস্পতিবার গভীর রাতে পুরান ঢাকার আরমানিটোলায় হাজী মুসা ম্যানসনের নিচ তলায় কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়