শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০৫:২৪ বিকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০৫:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোনালদোর কীর্তিতে এবার লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক : [২] লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবলের একটি রেকর্ডে আবারও পাশাপাশি। গেতাফের বিপক্ষে বার্সেলোনার ৫-২ গোলের জয়ে লা লিগার এক মৌসুমে ২৫টি গোল করার কীর্তি গড়লেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এতেই রোনালদোর একটি কীর্তিতে ভাগ বসালেন মেসি।

[৩] বৃহস্পতিবার (২২ এপ্রিল) বার্সেলোনার অধিনায়ক জোড়া গোল করেছেন। তাতে এই শতাব্দীতে রোনালদোর পর শীর্ষ পাঁচটি ইউরোপিয়ান লিগের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ১২টি ভিন্ন মৌসুমে অন্তত ২৫ গোলের কীর্তি গড়লেন মেসি।

[৪] ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড প্রথমার্ধেই দুটি গোল করেন, মাঝে গেতাফে একটি আত্মঘাতী গোল উপহার দেয়। ছয়বারের ব্যালন ডি’অর জয়ী পরে রোনাল্ড আরাউজোকে দিয়ে গোল করান। শেষ দিকে পেনাল্টি থেকে বার্সার গোল করেন আতোঁয়া গ্রিয়েজমান।

[৫] ২০০৯-১০ মৌসুম থেকে শুরু করে এখন পর্যন্ত প্রত্যেক মৌসুমে অন্তত ২৫টি লিগ গোল করেছেন মেসি। আর রোনালদো এই কীর্তি গড়েছেন ম্যানইউ, রিয়াল মাদ্রিদ ও বর্তমান ক্লাব জুভেন্টাসের হয়ে এই মৌসুমে। - মার্কা/ রাইজিংবিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়