শিরোনাম
◈ সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই মনিটরিং, এক সপ্তাহে ৩ শতাধিক মামলা ◈ যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে বাংলা‌দে‌শের জনশক্তি রপ্তানি অর্ধেক কমে গেছে, বিকল্প বাজার কতদূর? ◈ ইরানের জবাবে কী আছে, ট্রাম্প কেন ক্ষুব্ধ—তেহরানের পাল্টা প্রস্তাবে নতুন উত্তেজনা ◈ আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম! ◈ দর বাড়ার পর নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত? ◈ পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি ◈ সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যারিস্টার সুমনের জামিন আপিলে বহাল ◈ এখন কোন পথে মমতার রাজনৈতিক ভবিষ্যৎ? ◈ পাঁচ গুণ আয়ের লোভে রাশিয়ার পথে ইলেকট্রিশিয়ান মোহন, যেভাবে যুদ্ধ করে দেশে ফেরেন

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০৩:৪৯ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০৩:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারের রাজনগরে ডায়রিয়ায় চা শ্রমিকের মৃত্যু

স্বপন দেব : [২] পাল্লা দিয়ে দিনদিনই বাড়ছে করোনা তার সাথে নতুন করে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। প্রচন্ড গরমে জেলার সাতটি উপজেলায় দ্রুত বৃদ্ধি পাচ্ছে ডায়রিয়া।

[৩] বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে রাজনগর উপজেলার রাজনগর চা-বাগানে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে রিমা গোড় (১৯) নামে এক চা শ্রমিকের মেয়ের মৃত্যু হয়েছে। রিমা গোড় রাজনগর চা বাগানের কচুরতল এলাকার বাসিন্দা রাম চন্দ্র গোড় এর মেয়ে।

[৪] রিমা গোড়ের বাবা রাম চন্দ্র গোড় জানান, বেশ কিছুদিন ধরে তার মেয়ে ডায়রিয়ায় ভোগছিল বৃহস্পতিবার বিকেলে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

[৫] রাজনগর চা বাগানের ডাক্তার রোওশন সানি বলেন বিকেলে আমাকে ফোন করে জানালে আমি তাদের বাড়িতে গিয়ে দেখি মেয়েটি মাটিতে শুয়ে আছে পরে পরীক্ষা-নিরীক্ষা করে দেখি সে মারা গেছে।

[৬] রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাশিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রাতে খবর পেয়ে সেখানে গিয়ে শোনতে পাই মেয়েটিকে দাহ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়