শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০২:৫০ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানুষের মধ্যে চাপা হাহাকার, সম্ভব হলে লকডাউন প্রত্যাহার করুণ: জি এম কাদের

শাহীন খন্দকার: [২] জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, খেটে খাওয়া মানুষের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করে লকডাউনের সফলতা অর্জন সম্ভব নয়। তিনি খেটে খাওয়া মানুষের জন্য জরুরি ত্রাণ বিতরণের জন্য সরকারের নিকট আহব্বান জানিয়েছেন।

[৩] বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেন, দেশের কোটি কোটি মানুষ দিন এনে, দিন খায়। তাই জীবন বাঁচাতেই তাদের রাস্তায় নামতে হয়। শুক্রবার গণমাধ্যমে এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনে খেটে খাওয়া মানুষসহ নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে অসহনীয় কষ্ট পোহাচ্ছে। আবার জীবন বাঁচাতে কাজের সন্ধানে রাস্তায় নেমে আর্থিক জরিমানার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ। ধার-দেনায় জর্জরিত সাধারণ মানুষ কষ্টের কথা কাউকে বলতে পারছেনা।

[৪] বিবৃতিতে তিনি আরো বলেন, জানা গেছে করোনা মহামারির প্রভাবে দেশে যেখানে আড়াই কোটি মানুষ নতুন করে দরিদ্র হয়েছে, সেখানে লকডাউনে ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে অর্থ সহায়তার ঘোষণা করা হয়েছে তা একেবারেই অপ্রতুল।

[৫] জিএম কাদের বলেন, খেটে খাওয়া মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করছে, তাই করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তার পাশাপাশি লকডাউন শিথিল করতে সরকারের প্রতি আহবান জানান তিনি। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ