শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ১২:৫৮ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৫৩৪ রানে এগিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

রাহুল রাজ : [২] ১১ রানে কোন উইকেট না হারিয়ে তৃতীয় দিনের মধাহ্ন বিরতিতে শ্রীলঙ্কা। তাসকিন দুটো সুযোগ সৃষ্টি করলেও তৃতীয় আম্পিয়ার নিরাশ করেছে। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে লঙ্কানদের বিপক্ষে রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। শান্ত-মমিনুলের শতকে ভর করে পাল্লেকেলেতে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫৪১ রান সংগ্রহ করে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠিয়েছে টাইগাররা।

[৩]দ্বিতীয় দিনেই নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করত বাংলাদেশ। কিন্তু দিনের ২৫ ওভার আলোক স্বল্পতায় নষ্ট হওয়াতে আজ তৃতীয় দিনে আবারো ব্যাটিংয়ে নামে মুমিনুলের দল।

[৪]তৃতীয় দিনের শুরু থেকেই হাত খুলে খেলতে থাকেন দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিক ও লিটন। ১২১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন মুশফিক। লিটন দাসও হাফ সেঞ্চুরি তুলে নেন ৬৬ বল খেলে। তবে এরপরই ফিরে যান এই উইকেটরক্ষক।

[৫]লিটনের ফেরার পর কমে যায় রানের গতি। ব্যাটিংয়ে নেমে টিকতে পারেননি মিরাজ-তাইজুলরা। তবে একদিক আগলে রাখেন মুশফিক। তার অপরাজিত ৬৮ রানে ৭ উইকেটে ৫৪১ তে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

[৬]লঙ্কানদের বিপক্ষে টেস্টে বাংলাদেশের এটি দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। টেস্টে টাইগারদের সর্বোচ্চ ৬৩৮ রান এসেছে লঙ্কানদের বিপক্ষে। তবে পাল্লেকলেতে এটি যেকোন দলের সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে এই মাঠে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ভারতের। ২০১৭ সালে লঙ্কানদের বিপক্ষে ৪৮৭ রানে অলআউট হয়েছিল ভারত।

[৭]এর আগে পাল্লেকেলে টেস্টের দ্বিতীয় দিনে দেড় শতাধিক রানের স্কোর করেছিলেন নাজমুল হোসেন শান্ত। শতক পেয়েছিলেন অধিনায়ক মমিনুল হক। অল্পের জন্য শতক পাওয়া হয়নি তামিম ইকবালের। ওপেনার সাইফ হাসান ছাড়া রান করেছেন সবাই।

[৮]সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ প্রথম ইনিংস: ৫৪১/৭ (ওভার ১৭৩) (তামিম ৯০, সাইফ ০, শান্ত ১৬৩, মুমিনুল ১২৭, মুশফিক ৬৮*, লিটন ৫০)

  • সর্বশেষ