শিরোনাম
◈ সমন্বিত উদ্যোগে দুই মহাসড়কে কমেছে যানজট, ফিরছে স্বস্তি ◈ লিমন–বৃষ্টি নিখোঁজের পর বিকেল থেকে রাত পর্যন্ত কি করেছিল সন্দেহভাজন খুনি, গতিবিধিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ চীন থেকে চোরাচালান: দুই বিদেশিসহ তিনজন কারাগারে ◈ গণমাধ্যমে অসত্য তথ্য, ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি ◈ এআইতে করা প্রশ্ন কি সত্যিই গোপন থাকে?—বাস্তবতা, ঝুঁকি ও করণীয় ◈ বসুন্ধরা চেয়ারম্যানসহ পরিবারের ৪ সদস্যের বিদেশযাত্রার অনুমতি মেলেনি ◈ রাজধানীতে শতভাগ পাম্পে চালু হচ্ছে ফুয়েল পাস! ◈ ফ্যামিলি কার্ড প্রকল্প জোরদার করা হবে : অর্থমন্ত্রী ◈ বিদ্যুৎ উৎপাদনে গ্যাসকে ছাড়িয়ে গেছে কয়লা ◈ আলোচনার টেবিলে আসার ইঙ্গিত, ট্রাম্পের প্রস্তাব পর্যালোচনায় ইরান

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ১২:৫৩ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে চিরকুটে ‘দুঃখিত’ লিখে ভ্যাকসিন ফেরত দিল চোর

ডেস্ক নিউজ: দেশটির হরিয়ানা প্রদেশের একটি সরকারি হাসপাতাল থেকে করোনা ভ্যাকসিনের যে ১৭১০ ডোজ চুরি হয়েছিল তা ফেরত দিয়ে গেছে চোর। ভ্যাকসিনের সঙ্গে রেখে যাওয়া একটি চিরকুটে তিনি উল্লেখ করেন, এগুলো যে করোনার ভ্যাকসিন তা বুঝতে পারেননি।

হিন্দিতে লেখা নোটে তিনি এভাবে দুঃখ প্রকাশ করেন, ‘সরি, আমি জানতাম না যে এগুলো করোনার প্রতিষেধক।’

এনডিটিভি জানিয়েছে, পুলিশ ওই চোরকে শনাক্ত করতে অভিযান চালাচ্ছেন। জিন্দ জেনারেল হাসপাতাল ইতিমধ্যে মামলাও করেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, স্টোরে থাকা অন্য ওষুধ কিংবা টাকায় গত বুধবার রাতে হাত দেয়নি চোর।

যে ঘরে প্রতিষেধকগুলো রাখা ছিল সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। এমনকি ওই ঘরের বাইরে কোনো নিরাপত্তাকর্মীও ছিলেন না।

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে এখন বেসামাল অবস্থা। বিভিন্ন হাসপাতাল থেকে এমন অনিয়মের খবর আসছে। কোথাও কোথাও অক্সিজেন ট্যাংকার লুটের অভিযোগও শোনা গেছে।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় সোয়া তিন লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২৩০০-র কাছাকাছি।

দেশটির গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার দৈনিক সংক্রমণ প্রথমবার ৩ লাখের গণ্ডি পার হয়। শুক্রবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩২ হাজার ৭৩০ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৬২ লাখ ৬৩ হাজার ৬৯৫ জন।

করোনাভাইরাসের ‘ডাবল মিউটেড’ ভ্যারিয়েন্টের আতঙ্ক কাটতে না কাটতেই দেশটিতে থাবা বসিয়েছে ‘ট্রিপল মিউটেড’ ভ্যারিয়েন্ট (তিন স্ট্রেইন মিলে এক ভ্যারিয়েন্ট)। বিশেষজ্ঞরা বলছেন, এ কারণেই অবস্থা বেশি খারাপ সেখানে। সূত্র: এনডিটিভি, নিউজ ১৮

  • সর্বশেষ
  • জনপ্রিয়