শিরোনাম
◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব ◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক? ◈ বৃহস্পতিবার মিরপুর-আগারগাঁওসহ বিস্তীর্ণ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে ◈ মে‌সি ম‌্যা‌জিক, গোল কর‌লেন করা‌লেন, জয়ের মঞ্চে মহাতারকার মহাবিদায়  ◈ টাকার বিনিময়ে কলরেকর্ড, লোকেশন ও এনআইডি তথ্য বিক্রি: ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার ◈ চট্টগ্রাম বন্দরে এবার ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণায় আস্ত BMW ও ৫ খণ্ডিত ইসুজু ট্রাকের সন্ধান!

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০৯:৪২ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে নতুন ২৯৮ জন শনাক্তের দিনে দুজনের মৃত্যু

দিদারুল আলম:[২] চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৯৮ জনের দেহে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৮ হাজার ৪৩৭ জন। এদিকে করোনায় নতুন করে মৃত্যুবরণ করেছেন আরও দুজন। সিভিল সার্জন কার্যালয় থেকে শুক্রবার (২৩ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

[৩] কক্সবাজার মেডিক্যাল কলেজসহ গত ২৪ ঘণ্টায় নয়টি ল্যাবে চট্টগ্রামের ২ হাজার ২৪২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৫৫টি নমুনা পরীক্ষায় ৭১ জন ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩৮৭টি নমুনায় করোনা শনাক্ত হয় ৪১ জনের দেহে।

[৪] বৃহস্পতিবার (২২ এপ্রিল) সবচেয়ে বেশি ৭৭৫টি নমুনা পরীক্ষা করা হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে। এর মধ্যে ২১ জনের শরীরে করোনা জীবাণু পাওয়া গেছে। এদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের একটি নমুনা পরীক্ষা করা হলেও সেটি করোনা মুক্ত।

[৫] চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২১৬টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয় ৪৪ জন। এদিকে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০৩টি নমুনা পরীক্ষা করে ২০ জন ও শেভরন ক্লিনিকের ল্যাবে ৪১০টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৫৭ জন।

[৬] চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫৪টি নমুনা পরীক্ষা করে ১৮ জন এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৪১টি নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

[৭] চট্টগ্রামে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, নতুন শনাক্ত ২৯৮ জন আক্রান্তের মধ্যে নগরীর ২৪৪ জন এবং ৫৪ জন উপজেলার বাসিন্দা। আর মৃত্যু হওয়া দুজনের মধ্যে একজন নগরীর এবং অপরজন উপজেলার।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ