শিরোনাম
◈ গণমাধ্যমে অসত্য তথ্য, ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি ◈ এআইতে করা প্রশ্ন কি সত্যিই গোপন থাকে?—বাস্তবতা, ঝুঁকি ও করণীয় ◈ বসুন্ধরা চেয়ারম্যানসহ পরিবারের ৪ সদস্যের বিদেশযাত্রার অনুমতি মেলেনি ◈ রাজধানীতে শতভাগ পাম্পে চালু হচ্ছে ফুয়েল পাস! ◈ ফ্যামিলি কার্ড প্রকল্প জোরদার করা হবে : অর্থমন্ত্রী ◈ বিদ্যুৎ উৎপাদনে গ্যাসকে ছাড়িয়ে গেছে কয়লা ◈ আলোচনার টেবিলে আসার ইঙ্গিত, ট্রাম্পের প্রস্তাব পর্যালোচনায় ইরান ◈ হঠাৎ দেশের আকাশে দেখা গেল আগুনের গোলা ◈ জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ◈ অর্ডিন্যান্স বা অধ্যাদেশগুলো বিস্তারিত আলোচনা ছাড়াই পাস করা হয়েছে : আখতার হোসেন

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ১০:৩৪ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ১০:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একাধিক ক্রিকেটার ব্রায়ান লারার চোখে সর্বকালের সেরা

স্পোর্টস ডেস্ক : [২] ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ব্রায়ান লারা নিজের চোখের সামনে একাধিক ভালো ব্যাটসম্যানকে খেলতে দেখেছেন। অনেকের খেলার কথা শুনেছেন। তাই সর্বকালের সেরা ব্যাটসম্যান বেছে নিতে গিয়ে তিনি কিছুতেই একজনের নাম নিতে পারলেন না।

[৩] আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলের উদ্যোগে লারার জন্য প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়েছিল। সেখানে ১৪টি প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সর্বকালের সেরা বেছে নিতে গিয়ে লারা বলেছেন, ‘বিভিন্ন যুগে এর উত্তর বিভিন্ন রকম। আমার পক্ষে একজনকে বেছে নেওয়া খুবই মুশকিলের কাজ।

[৪] কিংবদন্তি ব্যাটার বলেন, অতীতের দিন হলে অবশ্যই ডন ব্র্যাডম্যানের নাম নিতে হবে। স্যার গারফিল্ড সোবার্স, অসামান্য অলরাউন্ডার। স্যার ভিভিয়ান রিচার্ডস দুরন্ত ব্যাটসম্যান। তিনি বলেন, আমার সময়ে অলরাউন্ড দক্ষতা ছিল জ্যাক কালিসের। শচিন টেন্ডুলকার অসাধারণ ব্যাটসম্যান ছিলেন। তাই সেরার নাম বলতে গেলে এদের নাম নিতেই হবে। - জি নিউজ/ ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়