শিরোনাম
◈ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত অন্তত ১২, রেল যোগাযোগ বন্ধ ◈ মহাকাশেও ধাক্কা, নতুন সংকটে যুক্তরাষ্ট্র ◈ রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী ◈ ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার ◈ ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন করে ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান ◈ যুদ্ধ, ভিসা জটিলতা ও ফ্লাইট বাতিল—তিন দিকের চাপে শ্রমবাজার ◈ বিশ্ব পানি দিবস আজ: নিরাপদ পানি পাচ্ছে না দেশের প্রায় ১০ কোটি মানুষ ◈ বিশাল সিঙ্কহোলের দাপটে আতঙ্কে তুরস্কের কৃষকরা, বিপর্যস্ত কৃষিজমি, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয় ◈ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০৯:২৫ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে ৬ হাজার রান বিরাট কোহলির

স্পোর্টস ডেস্ক : [২] ভারতীয় ক্রিকেট দলের অধিনায় ও আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর অধিনায় বিরাট কোহলি নতুন রেকর্ড গড়লেন আইপিএলে। প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে ৬ হাজার রান পূর্ণ করলেন এই ক্রিকেটার।

[৩] বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাজস্থান রয়্যালসের বিপক্ষে অপরাজিত ৭২ রানের ইনিংসের পথে এই মাইলফলক স্পর্শ করেন কোহলি। এই ম্যাচের আগে কোহলি বেঙ্গালুরুর জার্সিতে আইপিএলে ১৯৫টি ম্যাচে মাঠে নামেন। তাতে তিনি ৫হাজার ৯৪৯ রান সংগ্রহ করেন। অর্থাৎ মাইলফলকে পৌঁছাতে তার দরকার ছিল ৫১ রান। যা তিনি ইনিংসের ১৩তম ওভারে ৩৫ বল খেলেই তুলে নেন। কোহলি ১৯৬টি ম্যাচে প্রথম ক্রিকেটার হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ৬০০০ রান সংগ্রহ করার রেকর্ড গড়েন।

[৪] ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে কোহলি এদিন ৩৪ বলে ব্যক্তিগত অর্ধ শতক পূর্ণ করেন। ৩৫ নম্বর বলে ক্রিস মরিসকে বাউন্ডারি মেরে তিনি ৬ হাজারের মাইলস্টোন টপকে যান। শেষ পর্যন্ত ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন কোহলি। ম্যাচটা ১০ উইকেটে জিতে নেয় তার দল। সেঞ্চুরি করেন দেবদূত পাড়িক্কাল।

[৫] আইপিএলের ১৯৬ ম্যাচে কোহলির সংগ্রহ দাঁড়ায় ৬০২১ রান। তিনি ৫টি সেঞ্চুরি করেছেন। এদিনের ইনিংস মিলে মোট ৪০টি হাফ-সেঞ্চুরি করলেন। ৫১৮টি চার ও ২০৪টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। - ইন্ডিয়ান এক্সপ্রেস/ ক্রিকইনফো/ দেশরূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়