শিরোনাম
◈ যেসব আমলে গুনাহ মাফ হয় জুমার দিনে ◈ ‘অপারেশন গজব লিল হক’ অর্থ কী? কেন শুরু করল পাকিস্তান? ◈ বিএনপি ক্ষমতায় আসায় আওয়ামী লীগে স্বস্তি, অপেক্ষা সবুজ সংকেতের ◈ দে‌শের বি‌ভিন্ন জায়গায় চল‌ছে মবসন্ত্রাস, মববিরোধী সরকার কি এসব নিয়ন্ত্রণ করতে পারবে? ◈ সেনাবাহিনীর ৬ উচ্চ পদে রদবদল, কোন দায়িত্বে কে ◈ ছোট বেলায় স্পেনের বয়স‌ভি‌ত্তিক দ‌লে খেলার প্রস্তাব পেয়েছিলেন মেসি ◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়!

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০৯:২৭ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৯:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চৌগাছায় ভ্রাম্যমান আদালতে ৫ জনের জরিমান

যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছায় মাস্ক না পরায় এবং আইন অমান্যকরে দোকান খুলে ক্রয়-বিক্রয় করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পাঁচ জনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।

বুধ ও বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হকের নেতৃত্বে এই আদালত পরিচালনা করা হয়। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত আদালত পরিচালনা করে মাস্ক না পরায় গার্মেন্টস দোকানি সালাহউদ্দিন ও ফল ব্যাবসায়ী মিলনকে ৩শ টাকা করে ৬শ টাকা এবং চায়ের দোকানি আক্তারুজ্জামানের কাছ থেকে ২শ টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহমেদ, থানার উপ-পরিদর্শক (এসআই) কুদ্দুস, এসআই মিজানসহ পুলিশ ও আনছার সদস্যরা তার সাথে ছিলেন। এছাড়া বুধবার বাজারের সাবিহা ইলেক্ট্রনিক্সের প্রোপাইটর আব্দুর রাজ্জাক এবং জামাল মটরসাইকেল ওয়ার্কশপের প্রোপাইটর জামাল হোসেনের কাছ থেকে ১ হাজার টাকা করে দু’ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়