শিরোনাম
◈ বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ ◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০৮:১৩ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৮:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে যুক্ত হলো অক্সিজেন কনসেনটেটর,পালস্ অক্সিমিটার

গোলাম সারোয়ার : “মরহুম আতাউর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশন” এর পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনসেনটেটর মেশিন, পালস্ অক্সিমিটার, মাস্ক, গ্লাবস ও হ্যান্ডসেনিটাইজার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে মরহুম আতাউর রহমান এর ছেলে বিশিষ্ট চিকিৎসক ফায়েজুর রহমান ফয়েজ এই চিকিৎসা সেবা সুরক্ষা সরঞ্জামগুলো হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তুলে দেন। এসময় আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুপুর সাহা এই সেবা সুরক্ষা সরঞ্জামগুলো বুঝে নেন।

আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুপুর সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাবেদ মাহমুদ, আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল মামুন। সার্বিক তত্ববধানে ছিলেন মরহুম আতাউর রহমান এর ছেলে ও আশুগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ ফায়েজুর রহমান ফয়েজ।

আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুপুর সাহার হাতে দুটি অক্সিজেন কনসেনটেটর মেশিন, পাচটি পালস্ অক্সিমিটার, এক হাজার মাস্ক, এক হাজার গ্লাবস ও এক’শ হ্যান্ডসেনিটাইজার তুলে দেয়া হয়।

  • সর্বশেষ