শিরোনাম
◈ ইরানের পদক্ষেপে উদ্বেগ, হরমুজে নিরাপদ চলাচলে ২২ দেশের অঙ্গীকার ◈ জামালপুরে ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, চার শিশুর মৃত্যু ◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০৭:৩১ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৭:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হারিয়ে গেছে ৫৩ নাবিকসহ ইন্দোনেশিয়ার সাবমেরিন

আসিফুজ্জামান পৃথিল: [২] বুধবার বালি দ্বীপের উত্তরে মহড়ার সময় সাবমেরিনটি নিখোঁজ হয়। কেআরআই নানগালা-৪০২ নামের ওই সাবমেরিনের খোঁজে যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে বলে ইন্দোনেশিয়ার সেনাপ্রধান জানিয়েছেন। বিবিসি

[৩] সাবমেরিনটি খুঁজে বের করতে তল্লাশির জন্য অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের সাহায্য চেয়েছে ইন্দোনেশিয়া। তবে এখনো দেশ দুটির পক্ষ থেকে এ বিষয়ে কিছু বলা হয়নি। জার্মানির তৈরি সাবমেরিনটি বুধবার সকালে বালি উপকূল থেকে প্রায় ৬০ মাইল দূরে অবস্থানকালে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

[৪] ইন্দোনেশিয়া নৌবাহিনীর ফার্স্ট অ্যাডমিরাল জুলিয়াস উইদজোজোনো বলেছেন, ‘নৌবাহিনী সাবমেরিনটির খোঁজে তল্লাশি চালাচ্ছে। আমরা এলাকাটি ভালোভাবে চিনি। তবে এই এলাকায় গভীরতা অনেক বেশি।’ এএফপি

[৫] ইন্দোনেশিয়ার জার্মানির তৈরি পাঁচটি সাবমেরিন রয়েছে, সেগুলোর একটি এটি। সত্তর দশকের দিকে এই সাবমেরিন তৈরি হয়। ২০১২ সালের আগে দক্ষিণ কোরিয়ায় দুই বছর ধরে এটি রিফিট করা হয়। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়