শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০৫:০৯ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৫:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগৈলঝাড়ায় স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার

এসএম শামীম: [২] জেলার আগৈলঝাড়ায় যৌতুকের জন্য স্ত্রীকে শারীরিক নির্যাতন করে গুরুতর আহত করায় স্বামীসহ তার পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ স্বামী সুমন শিকদারকে গ্রেফতার করেছে। মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের সুমন সিকদারের সাথে ৫বছর পূর্বে নগরবাড়ি গ্রামের আলাউদ্দিন তালুদারের মেয়ে ফাতেমার বিয়ে হয়।

[৩] বিয়ের সময় স্বামীর পরিবারকে ৫০হাজার টাকা যৌতুক হিসেবে দেওয়া হয়। পরবর্তীতে আরো ১লক্ষ টাকা যৌতুকের জন্য স্ত্রী ফাতেমাকে বিভিন্ন সময় স্বামী সুমন ও তার পরিবারের লোকজন শারীরিক নির্যাতন শুরু করেন। বুধবার রাতে পুনরায় ওই যৌতুকের জন্য ফাতেমাকে স্বামী ও তার পরিবারের লোকজন নির্যাতন করে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ওই রাতেই ভর্তি করা হয়।

[৪] এঘটনায় ফাতেমা বেগম বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে থানায় স্বামী সুমন সিকদার, দেবর ও শ্বাশুড়ীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। যার নং-১১ (২২/০৪/২০২১ইং)। মামলার পরে এসআই মিলটন সুমন সিকদারকে নিজ এলাকা থেকে গ্রেফতার করেন। গতকাল বৃহস্পতিবার সকালে সুমন শিকদারকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়