শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০৫:০২ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৫:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ করা হবে ৩০ দিনের মধ্যে: এনটিআরসিএ চেয়ারম্যান

শরীফ শাওন: [২] বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) চেয়ারম্যান আশরাফ উদ্দিন জানায়, উত্তীর্ণ প্রার্থীদের মোবাইলে এসএমসের মাধ্যমে এ ফল জানিয়ে দেওয়া হবে।

[৩] আশরাফ উদ্দিন বলেন, এ পর্যন্ত ৪৩ লাখের বেশি আবেদন জমা পড়েছে। আগামী ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবে প্রার্থীরা। ফলে আবেদন সংখ্যা আরও অনেক বাড়তে পারে।

[৪] এনটিআরসিএ জানায়, ৫৪ হাজার ৩০৪ টি পদের মধ্যে ২ হাজার ২০৭ টি পদ সংরক্ষণ করা করেছে। বাকি ৫২ হাজার ৯৭টি পদের জন্য লড়বেন আবেদনকারী শিক্ষকরা।

[৫] সারাদেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদের বিপরীতে ১ এপ্রিল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। ৪ এপ্রিল থেকে আবেদনের সুযোগ পায় প্রার্থীরা। প্রতিটি আবেদনের ক্ষেত্রে ১০০টাকা হারে ফি জমাদানের শর্তে, একজন প্রার্থী একাধিক প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাবেন। এনটিআরসিএ সূত্র জানায়, আবেদনকারীরা প্রায় ৭০-৮০টি প্রতিষ্ঠানের জন্য আবেদন করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়