শিরোনাম
◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০৩:৪৪ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৪:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯৯৯ এ ফোন কলে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে ২ কিশোর গ্রেপ্তার

সুজন কৈরী: রাজধানীর উত্তরখান এলাকায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন কলে অভিযোগ পেয়ে ওই দুই কিশোরকে গ্রেপ্তার করে উত্তরখান থানা পুলিশ।

বৃহস্পতিবার ৯৯৯ এর মিডিয়া কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, বুধবার রাত সোয়া ১০টায় ঢাকার উত্তরখানের বড়বাগ মসজিদ সংলগ্ন বড়বাগ ক্লাবের পাশ থেকে এক ব্যক্তি ফোন করে জানান, সেখানে এক দরিদ্র ভ্যানচালকের প্রতিবন্ধী মেয়েকে কয়েকজন মিলে ধর্ষণ করেছে। এলাকার লোকজন দুই অভিযুক্তকে ক্লাবের ভেতর আটকে রেখেছে। কলারের আশঙ্কা ভিকটিমের পরিবারকে কিছু টাকা পয়সা দিয়ে ঘটনাটির মীমাংসা করা হতে পারে। ৯৯৯ তাৎক্ষণিক কলারের সঙ্গে উত্তরখান থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। সংবাদ পেয়ে উত্তরখান থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়।

পরে উত্তরখান থানার এসআই আবু তাহের ৯৯৯ কে ফোনে জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে ধর্ষণের অভিযোগে ১৪ ও ১৮ বছর বয়সী দুই কিশোরকে আটক করে থানায় নিয়ে গেছেন। ধর্ষণের শিকার প্রতিবন্ধী ১৩ বছর বয়সী শিশুকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়