শিরোনাম
◈ হাসিনার দেশে ফেরার পথ খুঁজতে পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার ◈ ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ◈ বড় উত্থান শেয়ারবাজারে, ১২০০ কোটি টাকা ছাড়াল লেনদেন

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০১:০৪ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লঙ্কানদের বড় রানের চাপে ফেলে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

রাহুল রাজ : [২] ৬৪ রানে অপরাজিত ছিলেন মুমিনুল হক, আর নাজমুল হোসেন শান্ত ১২৬ রানে। দ্বিতীয় দিন মাঠে নেমে আগের দিনের মতোই সাবলীল ছিলেন দুজন। প্রথম সেশনে ২৮ ওভার ব্যাট করলেন তারা, স্কোরবোর্ডে যোগ করলেন ৭৬ রান। ২ উইকেটে ৩০২ রানে দিন শুরু করা বাংলাদেশ ক্যান্ডি টেস্টের দ্বিতীয় দিন লাঞ্চ বিরতিতে গেছে ৩৭৮ রানে।

[৩]স্কোর: বাংলাদেশ ১১৮ ওভারে ৩৭৮/২ (শান্ত ১৫৫*, মুমিনুল ১০৭*)
দলকে বড় স্কোর এনে দেওয়ার পথে সেঞ্চুরি উদযাপন করেছেন মুমিনুল, আর প্রথম শতককে দেড়শতে নিয়ে গেছেন শান্ত। তৃতীয় উইকেটে দুজনের ২২৬ রানের অবি”িছন্ন জুটি শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে তা দেখার অপেক্ষা।

[৪] বাংলাদেশের দাপট পাল্লেকেলেতে প্রথম দিন দাপট দেখায় বাংলাদেশ। ২ উইকেট হারিয়ে জমা করে ৩০২ রান। বড় সংগ্রহের ভিত গড়ে দেন তামিম ইকবাল। কিš‘ ১০ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। তাকে সঙ্গ দেন শান্ত। তামিম ভুল করলেও শান্ত ঠিকই তুলে নেন সেঞ্চুরি। অপরাজিত থাকেন ১২৬ রানে।

[৫]মুমিনুল অপেক্ষায় আছেন দেশের বাইরের প্রথম সেঞ্চুরির। তার ব্যাট থেকে আসে ৬৪ রান।

  • সর্বশেষ