শিরোনাম
◈ বিএনপির ৫২ দিনের সরকার নানামুখী চাপে, একাট্টা হচ্ছে সরকার বিরোধীরা ◈ লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত ◈ অবৈধ মজুতবিরোধী অভিযানে একদিনেই জব্দ ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল ◈ অশ্লীল-আপত্তিকর ভিডিও, মুচলেকায় ছাড়া পেলেন বহিষ্কৃত ছাত্রদল নেতা ◈ মোহামেডানকে ২-১ গো‌লে হারা‌লো আবাহনী ◈ নাহিদ রানার প্রশংসায় ইং‌লিশ ক্রিকেটার মঈন আলী ◈ বাংলা‌দেশ এবার হারা‌লো চাই‌নিজ তাই‌পে‌কে ◈ অনুমতি না পেয়ে পথ বদল, হরমুজ থেকে ফিরে যাচ্ছে বাংলাদেশি জাহাজ ◈ ইসরায়েলি প্রতিবেদনে উঠে এলো ইরান যুদ্ধের ভয়াবহতা ◈ ‘বিএনপির ভেতর রাজাকার নেই, সব জামায়াতে’ মির্জা ফখরুলের নামে ফটোকার্ডের বিষয়ে যা জানা গেল

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ১২:২৮ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯ রমজানে আল্লাহর দয়া লাভের দোয়া

ইসলাম ডেস্ক: পবিত্র রমজানুল মোবারককে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ১০ দিন রহমতের। এই সময়ে আল্লাহর অফুরন্ত রহমত বর্ষিত হতে থাকে। আমাদের অস্তিত্বজুড়ে আল্লাহর রহমত। রহমত ছাড়া এক মুহূর্তও বাঁচার উপায় নেই। তবে পবিত্র রমজানের প্রথম দশকে রহমতের বারিধারা আরও প্রবল বেগে বইতে থাকে।

রহমতের নবম রমজান আজ। আল্লাহ তাআলা মানুষের ওপর এ দশকে রহমত ও করুনা বর্ষণ করেন। মানুষও তার রহমত ও দয়া প্রত্যাশী। আল্লাহর দয়া লাভে রমজানের নবম দিনে মুসলিম উম্মাহর জন্য এ দোয়াটি তুলে ধরা হলো-

উচ্চারণ: আল্লাহুম্মাঝ আ’ললি ফিহি নাসিবাম মিন রাহমাতিকাল ওয়াসিআ’তি; ওয়াহদিনি ফিহি লিবারাহিনিকাস সাত্বিআ’তি; ওয়া খুজ বিনাসিয়াতি ইলা মারদাতিকাল ঝামিআ’তি; বিমাহাব্বাতিকা ইয়া আমালাল মুশতাক্বিন।

অর্থ: হে আল্লাহ ! আজকের দিনে আপনি আমাকে আপনার প্রশস্ত রহমতের অধিকারী করুন। আমাকে পরিচালিত করুন আপনার উজ্জ্বল প্রমাণের দিকে। হে আগ্রহীদের লক্ষ্যস্থল! আপনার ভালোবাসা ও মহব্বতের উসিলায় আমাকে আপনার পূর্ণাঙ্গ সন্তুষ্টির দিকে নিয়ে যান।’ ডেইলি বাংলাদেশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়