শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ১০:২৬ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ১০:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানের বিলাসবহুল হোটেলে গাড়ি বোমা হামলায় ৪ নিহত এবং ১২ জন আহত

তাহমীদ রহমান: [২] পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমাদ বলেন, হোটেলের ভেতরে থাকা বিস্ফোরকভর্তি একটি গাড়ি থেকে হামলাটি চালানো হয়েছে। চীনা রাষ্ট্রদূত নং রং তখন এক অনুষ্ঠানে ছিলেন। তিনি ওই সময় হোটেলে ছিলেন না। বিবিসি, সিএনবিসি

[৩] বিবিসি জানিয়েছে, কোয়েটার সেরেনা হোটেলে গাড়ি পার্ক করে রাখা হয়। সেই স্থান লক্ষ্য করেই হামলাটি করা হয়। পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকে লক্ষ্য করেই এই হামলা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

[৪] আফগানিস্তান সীমান্ত লাগোয়ো বেলুচিস্তানের কোয়েটার হোটেলে এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবান।

[৫] বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল্লাহ লাঙ্গো সাংবাদিকদের জানিয়েছেন, রাষ্ট্রদূত নং রংয়ের কিছু হয়নি তিনি ভালো আছেন। বৃহস্পতিবার কোয়েটা সফর শেষ করে তিনি রাজধানী ইসলামাদে ফিরে যাবেন।

[৬] সাম্প্রতিক মাসগুলোতে এই গোষ্ঠী এবং অন্যান্য জঙ্গি সংগঠনগুলো আফগানিস্তানের সীমান্তবর্তী আদিবাসী অঞ্চলে হামলা চালিয়েছে।

[৭] পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে। বিচ্ছিন্নবাদী গোষ্ঠীগুলো পাকিস্তান থেকে বেলুচিস্তানকে স্বাধীন করার জন্য লড়াই করছে। তারা সেখানে চলমান চীনের অবকাঠামো প্রকল্পগুলোর ঘোরবিরোধী। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়