শিরোনাম
◈ আপনারা জাতিকে কী দেবেন? শিক্ষামন্ত্রীর এক প্রশ্নে নাজেহাল শিক্ষক নেতারা! (ভিডিও) ◈ ৩০ বিলিয়ন ডলার ঋণ শোধে বড় চ্যালেঞ্জে সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে আলোচনায় যারা ◈ সংরক্ষিত আসনে সংসদে যেতে চান রাজপথে দীর্ঘ আন্দোলন ওটকশোর বিএনপি নেত্রীরা ◈ আওয়ামী লীগের অফিস খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে: মির্জা ফখরুল ইসলাম (ভিডিও) ◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য ◈ ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০৭:৫৮ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৭:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইসিসির ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পেলো ফুটবলের দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : [২] ক্রিকেটে উল্লেখযোগ্য অবদান রেখে খোদ আইসিসি থেকে পুরস্কার পেলো ফুটবলের দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। আইসিসি এক বিবৃতিতে লিওনেল মেসি, নেইমারদের দেশের আইসিসি ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড ২০২০’ পাওয়ার কথা জানিয়েছে।

[৩] আইসিসি’র সঙ্গে সহযোগিতায় ক্রিকেটকে স্থানীয় বাজারে তুলে ধরার জন্য তাদের এই পুরস্কার দেওয়া হচ্ছে। ফুটবলের মহাশক্তিধর এই দুটি দেশের পাশাপাশি পুরস্কার পাচ্ছে ভানুতু এবং উগান্ডাও।

[৪] আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর পক্ষে ১২ জন প্রতিনিধি, বর্তমান এবং সাবেক ক্রিকেটার, সংবাদমাধ্যম এবং ক্রিকেটবিশ্বের আরও কিছু সদস্যের ভোটে এই দেশগুলোকে বেছে নেওয়া হয়েছে।

[৫] আইসিসির বর্ষসেরা উদ্যোগের সম্মান পেয়েছে ক্রিকেট আর্জেন্টিনা। স্থানীয় ভাষায় কোচিং, আম্পায়ারিং এবং স্কোরিংয়ের কোর্স অনুবাদ করে স্থানীয়দের মধ্যে আগ্রহ বাড়িয়েছে তারা। ব্রাজিলকে পুরস্কার দেওয়া হয়েছে মেয়েদের ক্রিকেটে উন্নতির জন্য। ২০১২ সালের পর প্রথমবার মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে অংশ নেবে তারা। আইসিসি’র ‘ফ্যান এনগেজমেন্ট’ বিভাগে পুরস্কার পেয়েছে ভানুতু। - জি নিউজ/ দেশরূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়