শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৭:২৯ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৭:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনে যুক্তরাষ্ট্র দূতাবাসের সেবা কার্যক্রম বন্ধ থাকবে

মনিরুল ইসলাম: [২] ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য প্রাত্যহিক সেবা কার্যক্রম লকডাউনের সময়সীমা পর্যন্ত বন্ধ থাকবে।

[৩] বুধবার মার্কিন দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

[৪] দূতাবাস জানায়, কোভিড-১৯ ভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশ সরকার ২১-২৮ এপ্রিল পর্যন্ত সারাদেশে লকডাউন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। তাছাড়া, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ বিভিন্ন শর্তসাপেক্ষে সীমিত আকারে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ যাত্রীবাহী বিমান পরিচালনার ঘোষণা দিয়েছে।

[৫] যুক্তরাষ্ট্র দূতাবাস যুক্তরাষ্ট্রের সকল নাগরিককে বাংলাদেশ সরকারের সব আইন ও স্থানীয় সরকারের সব অধ্যাদেশ অনুসরণ করতে অনুরোধ করেছে। তাদের অফিসের বা ব্যক্তিগত মোবাইল ফোন পুরো চার্জ দেওয়া অবস্থায় বহন করাসহ পর্যাপ্ত ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা অনুশীলনের কথা মনে করিয়ে দিচ্ছে।

[৬] যুক্তরাষ্ট্র দূতাবাস ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য প্রাত্যহিক সেবা কার্যক্রম লকডাউনের সময়সীমা পর্যন্ত বন্ধ থাকবে। এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সেবা কার্যক্রমে সাক্ষাতের জন্য ইতোমধ্যে নির্ধারিত সময়সূচি পুনঃনির্ধারণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়