শিরোনাম
◈ আজ দেশের ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ অ‌্যাস্টন ভিলাকে হা‌রি‌য়ে ম্যানসিটির আরও কাছে ম্যান‌চেস্টার ইউনাইটেড ◈ আবা‌সিক ক্যাম্পের জন্য দল ঘোষণা করলো বাফু‌ফে  ◈ উত্তরায় রিকশাচালক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও শপিং কমপ্লেক্স ভাঙচুর (ভিডিও) ◈ গাজায় ইসরাইলি বিমান হামলায় ৯ পুলিশসহ ১৩ জনের মৃত্যু ◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৪:১১ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৪:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈশ্বরদীতে মাটি চুরি করতে গিয়ে ৩ ইটভাটার মালিক শ্রীঘরে

রিয়াদ ইসলাম: [২] ফসলি জমি ও নদীর পাড়ের মাটি কেটে ইটভাটায় সরবরাহ করার অভিযোগে তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়ন ও বিলকেদার গ্রামের থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

[৪] গ্রেপ্তারকৃতরা হলেন- ইটভাটার মালিক জামাল উদ্দিন জয়, জামিরুল ইসলাম ও রাজা প্রামাণিক।

[৫] অভিযানে নেতৃত্ব দেওয়া রূপপুর পারমাণবিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম জানান, দীঘদিন ধরে একদল অসাধু লোক উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের পদ্মার তীরবর্তী নবীনগরসহ দাদাপুর ও বিলকেদার এলাকার চরাঞ্চলে কৃষি জমি থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি চুরি করছিল। এমন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে ভেকুর মাধ্যমে মাটি কেটে তিনটি ইট ভাটাতে সরবরাহ করা হচ্ছিল। এসময় তিন ইটভাটার মালিক গ্রেপ্তার করা হয়।

[৬] এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ৩ জনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী মামলা হয়েছে। বুধবার দুপুরে তাদের কারাগারে প্রেরণ করা হয়। জনস্বার্থ ও রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়