শিরোনাম
◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য ◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৪:০৮ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৪:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইসলাম বিরোধী কর্মকাণ্ডের কারণে প্রয়োজনে হেফাজতের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার গুশিয়ারি হক্কানী আলেম সমাজের

ইসমাঈল ইমু: [২] কওমি মাদ্রাসায় সরকার যেসব সুযোগ-সুবিধা প্রদান করেছে তা সঠিকভাবে ব্যবহার হচ্ছে কি না তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন হক্কানী আলেম সমাজ। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে হেফাজত কর্তৃক পবিত্র ধর্ম ইসলামকে কলঙ্কিত করার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হক্কানী আলেম সমাজের নেতৃবৃন্দ এ কথা বলেন।

[৩] এসময় হক্কানি আলেম সমাজের নেতা ড. কাফিল উদ্দিন সরকার সালেহী, মুফতি এহসানুল হক মুজাদ্দেদী, ডক্টর আব্দুল মমিন সিরাজী সহ আলেম সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হক্কানী আলেম সমাজ অরাজনৈতিক সংগঠন।

[৪] সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চুক্তিভিত্তিক বিয়ে সম্পর্কে নেতৃবৃন্দ বলেন, যখন নবীজির আমলে ইসলাম প্রতিষ্ঠার জন্য সাহাবীরা যুদ্ধে যেতেন তখন চুক্তিভিত্তিক বিয়ের নিয়ম ছিল। এই বিয়ে পরবর্তী সময়ে বাতিল করে দেওয়া হয়। ইসলাম চুক্তিভিত্তিক বিয়ে সমর্থন করে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়