শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৩:০৯ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৩:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিংগাইরের ধল্লা-ফোর্ডনগর সড়ক ডাকাতদের নিরাপদ ঘাঁটি

সিরাজুল ইসলাম:[২] ইতিপূর্বে এ সড়কে একাধিকবার ডাকাতির ঘটনা ঘটেছে। থানায় নিয়মিত মামলাও হয়েছে। পুলিশ লুন্ঠিত মালামাল উদ্ধার বা জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। চলমান হেফাজত কান্ডে সড়কটির অদূরে স্থাপিত ফাঁড়ি থেকে পুলিশ অনত্র সরিয়ে নেয়ার সুযোগে সংঘবদ্ধ ডাকাতদল মাথাচাড়া দিয়ে ওঠেছে।

[৩] গত সোমবার (১৯ এপ্রিল) দিবাগত রাত দেড় টার দিকে একাধিক পরিবহণে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ডাকাতদলের হামলার শিকার কাঠ ব্যবসায়ী আব্দুর রহিম বাদি হয়ে মঙ্গলবার ( ২০ এপ্রিল) থানায় ৪ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেছেন।

[৪] মামলার এজাহার সূত্রে প্রকাশ, ওই সড়কের দক্ষিণ ধল্লা শাহীনের চায়ের দোকানের সামনের রাস্তায় নৌকা ও লোহার পাইপ দিয়ে বেরিকেড দিয়ে কয়েকটি পরিবহণ হতে নগদ টাকা, ৪টি মোবাইল সেট, ১টি পিকআপ, ১টি মিশুক গাড়িসহ প্রায় সাড়ে ৫ লাখ টাকার মালামাল লুটে নেয়। সেই সাথে চালক ও হেলপারদের মারধর করে। ভুক্তভোগীরা জানান,সংঘবদ্ধ ডাকাতদল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে হাত-পা বেঁধে সর্বস্ব লুটে নেয়। তারা মানিকগঞ্জ ও উত্তরবঙ্গের ভাষায় কথা বলে।

[৫] মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুর রহিম বলেন,আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে। সেই সাথে গাড়ীসহ অন্যান্য লুন্ঠিত মালামাল দ্রুত উদ্ধারের তৎপরতা অব্যাহত রয়েছে।এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার ( সিংগাইর সার্কেল) মো. রেজাউল হক ও অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়