শিরোনাম
◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির ◈ পা‌কিস্তান সুপার লি‌গে  ওয়াহাব ও সারফরাজের দায়িত্বে নিষেধাজ্ঞা দি‌লো পি‌সি‌বি

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০১:৩৯ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিরোজপুরের মঠবাড়িয়ায় করোনা আতঙ্কের মাঝে ডায়েরিয়ার প্রকোপ

জুলফিকার আমীন :[২] করোনা আতঙ্কের মাঝে মঠবাড়িয়ায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত এক সপ্তাহে ডায়েরিয়া আক্রান্ত হয়ে শিশুসহ ২ শতাধিকেরও বেশি নারী-পুরুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়েছে। ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের বেড না পাওয়ায় অনেক রোগীদের মেঝেতে বিছানা করেই সেবা নিতে হচ্ছে।

[৩] হঠাৎ করে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন। দূষিত পানি পান, বৈরী আবহাওয়া ও প্রচন্ড গরমের কারণে ব্যাপক হারে এ ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

[৪] মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স খোঁজ নিয়ে জানা গেছে, গত এক সপ্তাহে পৌর শহরসহ উপজেলার ১১ ইউনিয়নের ১৭২ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এছাড়াও পাশ্ববর্তী পাথরঘাটা, বামনা ও কাঠালিয়া থানার ৩০-৩২ জন চিকিৎসা নিচ্ছেন।

[৫] মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস ইসলাম জানান, প্রচন্ড গরম, গ্রামাঞ্চলের মানুষের দূষিত পানি পান ও বাসি-পঁচা খাবারের কারণে হঠাৎ করে ডায়রিয়ার রোগী বৃদ্ধি পেয়েছে। এসময় তিনি সকলকে পানি ফুঁটিয়ে বিশুদ্ধ করে পান ও মহামারী করোনা থেকে রক্ষার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়