শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৫:০০ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজী নাসিরউদ্দিন আহমেদ: হেফাজতকে দিয়ে বিপ্লব করার খোয়াব দেখেছিলেন যারা তারা মন্ত্রীর বাড়িতে তাদের ধর্ণার দৃশ্য দেখেছেন তো!

গাজী নাসিরউদ্দিন আহমেদ: অভিজ্ঞতালব্ধ পরীক্ষায় প্রমাণিত না হলে সেই তত্ত্ব সঠিক নয় বলে বিজ্ঞান দাবি করে। ফরহাদ মজহার তালেবানদের জিহাদকে যে শ্রেণি সংগ্রাম বলেছিলেন, গত বিশ বছরের ঘটনাপ্রবাহে তার বাস্তব প্রমাণ কিন্তু আমরা পাইনি। বামিয়ানের বুদ্ধ মূর্তি ভাঙার সাফাই গেয়ে প্রথম আলোতে তালেবানদের পক্ষে লিখেছিলেন নৃবিজ্ঞানের শিক্ষক মানস চৌধুরী। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমেরিকার গ্লোবাল যুদ্ধের অনেকরকম পাঠ থাকবে সেটাই স্বাভাবিক। কিন্তু ফরহাদ মজহারদের পাঠটা ফ্যাক্টস, ডকুমেন্টস ও ইতিহাসের ভিত্তিতে না। তথাকথিত জিহাদীদের শ্রেণী সংগ্রামী বানিয়ে একটি রাজনৈতিক প্রকল্প নিয়ে এগিয়েছেন তারা। মৌলবাদী রাজনীতির বিরুদ্ধে সক্রিয় বামপন্থীদের কনফিউজড করে দিতে পেরছেন মজহাররা।

বামপন্থীদের প্রভাব জনমানসে না থাকলেও জনমত গঠনকারী একটা অংশে ছিলো। যেমন ধরুন, মিডিয়া কিংবা ইনফরমাল থিংক ট্যাংকে। গত দশ বছরে সেটা বিলীন করে দিতে সক্ষম হয়েছে মজহারীয়রা। বিস্তারিত আর লিখছি না। হেফাজতকে দিয়ে বিপ্লব করার খোয়াব দেখেছিলেন যারা তারা মন্ত্রীর বাড়িতে তাদের ধর্ণার দৃশ্য দেখেছেন না? শাহী খানাপিনা, ওয়াজের নামে রঙ্গতামাশার মজলিশ বসানো ও মানবিক বিয়ে করাই এদের কাজ। এদের কেউ সাব অল্টার্ন মনে করে না। আপনারা মনে মনে মনকলা খেয়ে তরুণদের আর বিভ্রান্ত কইরেন না। তত্ত্ব যেহেতু প্রমাণিত হয়নি সেহেতু ক্ষ্যামা দেন। ফেসবুক থেকে

  • সর্বশেষ