শিরোনাম
◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৪:৪০ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিয়মিত রোজা রাখার কারন জানালে অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়

বিনোদন ডেস্ক : রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে বছর ঘুরে আবার এসেছে পবিত্র মাহে রমজান। এবার রমজানে রোজা রাখছেন টলিউড অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, পুরো রমজানেই রোজা রাখবেন বলে জানিয়েছেন এই অভিনেতা।

তিনি বলেন, ‘মন থেকে চাই হিন্দু-মুসলিম এক হোক। এক সঙ্গে সবাই সব পর্ব মানুন। আমাদের ইন্ডাস্ট্রির অনেক মুসলিম মেকআপ আর্টিস্ট, ড্রেসার রোজা রেখে কাজ করেন দিনের পর দিন। আমি না হয় আমার মতো করে তাদের প্রতি আমার ভালবাসা, সম্মান ফেরত দিলাম।’

অনেক দিন ধরেই কাশ্মীরী ভাষা শিখছেন অভিনেতা। সম্প্রতি, নেটমাধ্যমে ওই ভাষায় রমজানের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। কাশ্মীরী ভাষায় গানও গেয়েছেন। যা শুনে আপ্লুত সেখানকার বিখ্যাত শিল্পী ইশফক কাওয়া। ভাস্বরের কথায়, ‘‘ইনস্টাগ্রামে কাওয়া নিজে যোগাযোগ করেন। কাশ্মীরে যাওয়ার আমন্ত্রণও জানিয়েছেন।’’ শুধু ২ ধর্মের মানুষের মিলনই কাম্য নয় অভিনেতার। ভারত-পাকিস্তানের দ্বন্দ্বও মেটাতে চান তিনি। ‘‘দেশভাগ আমায় বরাবর কষ্ট দেয়’’, দাবি ভাস্বরের। সেই অনুভূতি থেকেই দূরত্বের অবসান চেয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে সম্প্রতি টুইট করেছেন তিনি।

ভাস্বর ব্রাহ্মণ। রোজা রাখায় বাবা, পরিবারের বাকি সদস্যরা আপত্তি জানাননি? অভিনেতার সাফ জবাব, ‘‘আমার উপোস বাবার নাপসন্দ। পরব মানা নয়।’’ ভাস্বরের জানান, লোকনাথ বাবা নিজেও নাকি কোরান পাঠ করতেন।তিনি বললেন, ‘‘লোকনাথ বাবার এই আচরণ আমায় ছুঁয়ে গিয়েছিল। তাঁর থেকে অনুপ্রাণিত হয়েই আমার এই পদক্ষেপ’’। আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়