শিরোনাম
◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৫ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০৯:১৭ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০৯:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গোপালগঞ্জ প্রতিনিধি: [২] গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাহফুজুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মহসীন উদ্দিন।

[৩] মঙ্গলবার কোটালীপাড়া-গোপালগঞ্জ সড়কের পশ্চিমপাড় থেকে তারাশী বাসস্ট্যান্ড পর্যন্ত ফুটপাতে অভিযান চালিয়ে দখল মুক্ত করেন। এ সময় দুই গাছ ব্যবসায়ীকে ৬হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এছাড়াও ফুটপাতে রাখা গাছ, ইট, সিমেন্ট, পিলারসহ বিভিন্ন মালামাল জব্দ করেছেন।

[৪] ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান বলেন, বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান সড়কের দু’পাশে ফুটপাত দখল করে গাছ, ইটসহ বিভিন্ন মালামাল রেখে ব্যবসা করে আসছিল। যে কারণে সড়কের ফুটপাত দিয়ে জনসাধারণের চলাচালে বিঘ্ন ঘটছিল এবং বিভিন্ন সময় সড়ক দূর্ঘটনা ঘটেছে। তাই আমরা ফুটপাত দখল মুক্ত করার জন্য এ অভিযান চালিয়েছি। আগামীতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়