শিরোনাম
◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০৭:৪২ বিকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০৭:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউপি চেয়ারম্যানকে হত্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ স্বজনদের

ইসমাঈল ইমু : [২] টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বাশতৈল ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মিল্টনকে ফাঁসিয়ে দেয়ার অভিযোগ করেছেন তার স্বজনরা। পাশাপাশি এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

[৩] মিল্টনের বড় ভাই আশরাফুল আলম আরজু জানান, গাজীপুরের ডা. এ এন এম মনিরুল হুদা রুপম হত্যা মামলায় মিল্টনের নাম না থাকলেও হত্যার আগে একটি মিটিংয়ে উপস্থিত ছিলেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আরজুর অভিযোগ, মিল্টন নির্বাচন করেন, রাজনীতি করেন। যে কারণে একটি পক্ষের ষড়যন্ত্রের শিকার হয়েছেন। নিহত চিকিৎসকের সঙ্গে তার কোনো ধরণের বিরোধ বা আর্থিক লেনদেন ছিল না। মিল্টনের বাড়ি টাঙ্গাইলে আর হত্যাকাণ্ড ঘটেছে গাজীপুরে।

[৪] সিআইডি’র তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালের ১৭ জুলাই রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে যমুনা হাসপাতালের মালিক আনিছুর রহমান, তার বন্ধু আতিকুর রহমান মিল্টন, সুজন ও নিহত ডাক্তার রুপমের গাড়ি চালককে নিয়ে রুপমকে হত্যার পরিকল্পনা করে।

[৫] মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি গাজীপুর মেট্টোর পরিদর্শক মো. আলাউর রহমান বলেন, তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে চার্জশীট দেয়া হয়েছে। মামলাটি আদালতে বিচারাধীন। সম্পাদনা : বাশার নুরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়