শিরোনাম
◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০৭:৩৪ বিকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০৭:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইসিসির কাছে বিশ্বকাপের ৯টি ভেন্যুর প্রস্তাব বিসিসিআইর

স্পোর্টস ডেস্ক: [২] টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আইসিসির কাছে ৯টি ভেন্যুর প্রস্তাব উত্থাপন করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। গত সপ্তাহে বোর্ডের শীর্ষ বৈঠকে চূড়ান্ত করা হয় আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, হায়দরাবাদ, কলকাতা, লক্ষ্ণৌ ও মুম্বাইকে। ভারতের বর্তমান করোনা মহামারি পরিস্থিতি বিবেচনা করে ভেন্যু চূড়ান্ত করবে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা।

[৩] আগামী অক্টোবর-নভেম্বরে হবে ১৬ দলের এই টুর্নামেন্ট, ১৩ নভেম্বর ফাইনালের সম্ভাব্য ভেন্যু আহমেদাবাদ। আইসিসি কিছু ভেন্যু পর্যবেক্ষণ করে ফেলেছে। কিন্তু মহামারির দ্বিতীয় ঢেউ ওঠায় দেশটিতে বিশেষজ্ঞদের পাঠানো কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ধারণা করা হচ্ছে ২৬ এপ্রিল একটি দল পাঠাবে আইসিসি।

[৪] মহামারির মধ্যে একসঙ্গে এতগুলো ভেন্যুতে বিশ্বকাপ আয়োজন করা কঠিন হতে পারে। তারপরও আলোচনা চালিয়ে যাচ্ছে আইসিসি ও বিসিসিআই। এমনকি ভারত যদি করোনার সংক্রমণ ঠেকাতে না পারে তাহলেও বিকল্প আয়োজক দেশ হিসেবে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতকে মাথায় রেখেছে বিশ্ব ক্রিকেট সংস্থা। - জি নিউজ

  • সর্বশেষ