শিরোনাম
◈ আজ তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান ◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০৬:০৫ বিকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০৬:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কবরীর ৫ ছেলে কে কোথায় আছেন

বিনোদন ডেস্ক: সদ্য প্রয়াত অভিনেত্রী সারাহ বেগম কবরী নিজে কানাডার অভিবাসী না হলেও তার চতুর্থ ছেলে জয়নাল চিশতী এখন কানাডার অভিবাসী। তিনি কানাডায় ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করে স্থায়ীভাবে বসবাস করছেন। বর্তমানে জয়নাল স্ত্রীকে নিয়ে ওটোয়ায় থাকেন। মায়ের মৃত্যুতে সে ভেঙ্গে পড়ছে। করোনার কারণে অসুস্থ মাকে দেখা সম্ভব হয়নি।

জয়নালের নিকটতম আত্মীয় সঙ্গীতশিল্পী নাহিদ কবির কাকলী ইত্তেফাককে জানান, সে মেয়ের শোকে কিংকর্তব্যবিমূঢ়। জয়নাল ফোন এবং ফেইসবুক আইডিতেও সাড়া দিচ্ছেন না! তার মধ্যে তার স্ত্রী সন্তান সম্ভাবনা।

২০০৭ সালে ইমিগ্রেশন নিয়ে কানাডায় এলেও কয়েকমাস পর দেশে ফিরে যান এবং পি এর কার্ড সারেন্ডার করে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে নির্বাচন করে সাংসদ নির্বাচিত হন কবরী।

তিনি প্রথমে চিত্ত চৌধুরীকে বিয়ে করেন। সম্পর্ক বিচ্ছেদের পর সফিউদ্দীন (বাবু) সরোয়ারকে বিয়ে করেন ১৯৭৮ সালে। ২০০৮ সালে তাদেরও বিচ্ছেদ হয়ে যায়। ফলে মিনা পাল থেকে কবরী চৌধুরী পরে কবরী সারোয়ার হন। পরবর্তীতে সারাহ বেগম কবরী নাম ধারণ করেন। এই নামেই ২০১৭ সালে তার আত্মজীবনীমূলক গ্রন্থ ‘স্মৃতিটুকু থাক’ প্রকাশিত হয়।

কবরীর প্রথম ঘরে দুই ছেলে এবং দ্বিতীয় ঘরে তিন ছেলে। বড় অঞ্জন চৌধুরী আমেরিকায় পড়াশোনা করে দীর্ঘ দিন ধরে সেখানেই স্থায়ী। দ্বিতীয় ছেলে রিজওয়ান চৌধুরী ও যুক্তরাষ্ট্র থেকে লেখাপড়া শেষ করে বর্তমানে দুবাইয়ে চাকরি করছেন।

তৃতীয় ছেলে শাকের ওসমান চিশতী সিনেমা নিয়ে পড়াশোনা করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। পড়াশোনা শেষ করে তিনি ইংল্যান্ডেই বসবাস শুরু করেন। আর সবচেয়ে ছোট শান ওসমান চিশতী (প্রায় ৩০) ঢাকায়। শান মানসিক ভাবে প্রতিবন্ধী।

তিন ছেলের নামে ‘চিশতী’ সম্পর্কে নাহিদ কবির কাকলী ইত্তেফাককে জানান, তার দ্বিতীয় ঘরের সন্তানেরা ‘সারোয়ার’ বা ‘ওসমান’ ব্যবহার করেন। কিন্তু বাবু সারোয়ার এবং কবরী আজমীর শরীফের খাজা মঈনুদ্দিন চিশতীর অন্ধ ভক্ত ছিলেন। সে জন্য তারা ছেলেদের নামের শেষে ‘চিশতী’ যুক্ত করেন। ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়