শিরোনাম
◈ মানিকগঞ্জে ভুট্টাখেতে শিশুর মরদেহ উদ্ধার: সন্দেহভাজন দুই ভাইকে পিটিয়ে হত্যা, এলাকায় চরম উত্তাল পরিস্থিতি ◈ টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার ◈ মারা গেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ◈ ইরানের সঙ্গে চুক্তি হলে স্বাক্ষরের জন্য পাকিস্তান যেতে পারেন ট্রাম্প ◈ হজযাত্রীদের প্রথম ফ্লাইট আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ উত্তরাঞ্চলে শিল্পায়ন বাড়াতে রংপুর ও সিরাজগঞ্জে নতুন ইপিজেডের পরিকল্পনা বেপজার ◈ ইসরাইল-লেবানন যুদ্ধবিরতির প্রভাবে বিশ্ববাজারে আরও কমল তেলের দাম ◈ বাংলাদেশ-ইইউ অংশীদারিত্ব চুক্তির পথে বড় অগ্রগতি, ২০ এপ্রিল ব্রাসেলসে ফ্রেমওয়ার্ক সই ◈ তেলের জন্য পাম্পে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, অনলাইনে লিটার ৩০০ টাকায় কালোবাজারি জোরদার! ◈ সরকারের নতুন পরিকল্পনা: সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়বে ১০ হাজার মেগাওয়াটে

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০৬:০০ বিকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০৬:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার গায়ে হাত দিয়েছে পুলিশ : কাদের মির্জা

ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা পুলিশের হাতে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ করেছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টায় তার অনুসারী স্বপন মাহমুদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এ অভিযোগ করেন।

কাদের মির্জা অভিযোগ করেন, পুলিশ তার সাতজন কর্মীকে গ্রেপ্তার করে নির্যাতন করে। সকালের দিকে খবর পেয়ে তিনি তাদের দেখতে থানায় যান। তাদের অবস্থা ভালো ছিল না। ফেরার পথে তার ওপর আক্রমণ চালান এডিশনাল এসপি। তিনি বলেন, ‘অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহমেদ আমার গায়ে হাত দিয়েছেন। ১০ বার করে বলেছি, আমি ডিএস মর্যাদার। তুমি আমার গায়ে হাত দিচ্ছ কেন? তিনি এরপরও আমার গায়ে হাত দিয়েছেন।’

কাদের মির্জা আরও বলেন, ‘ওসি আমার সহকারী সাজুকে মারধর করেছে। তার মোবাইল কেড়ে নিয়েছে। এরপর ফেরত আসার পথে এডিশনাল এসপি, ওসিসহ পুলিশ আমাকে অকথ্য ভাষায় গালি-গালাজ করেছে।’

তবে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহমেদ কাদের মির্জার এ অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, ‘কাদের মির্জা থানায় গিয়ে সরাসরি থানার হাজতের সামনে চলে যান। আমি শুধু তাকে বলেছি, আপনি ওসির রুমে আসেন। এছাড়া আর কোনো কথা হয়নি এবং কারো গায়ে হাত তোলার প্রশ্নই উঠে না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়